কুয়াশার সংজ্ঞায় সংঘটিত অনুপপত্তিটি আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের কুয়াশার উত্তরে সংজ্ঞার চতুর্থ নিয়ম লঙ্ঘন করা হয়েছে। ফলে সংজ্ঞাটিতে নঞর্থক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। নিচে অনুপত্তি টি আলোচনা করা হলো- কোনো একটি পদের পূর্ণ জাত্যর্থের উল্লেখের মাধ্যমে পদটিকে স্পষ্টভাবে প্রকাশ করলে তাকে যৌক্তিক সংজ্ঞা বলে। যৌক্তিক সংজ্ঞার সুনির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে, যা কোনো পদের সংজ্ঞা প্রদানের ক্ষেত্রে আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। যৌক্তিক সংজ্ঞার চতুর্থ নিয়ম অনুসারে কোনো পদের সংজ্ঞায় নঞর্থক বা নেতিবাচক ভাষা ব্যবহার করা যায় না। যৌক্তিক সংজ্ঞার এ নিয়ম লঙ্ঘন করলে অর্থাৎ কোনোপদের সংজ্ঞায় নঞর্থক বা নেতিবাচক ভাষা ব্যবহার করলে সংজ্ঞা ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক সংজ্ঞার এ ত্রুটিকে নঞর্থক সংজ্ঞা অনুপপত্তি বলে। তেমনি উদ্দীপকের বলা হয়েছে, কুয়াশা বললো সুখী মানুষ হয় এমন যার কোনো দুঃখ নেই বলে যে বক্তব্য প্রদান করেছে তার বক্তব্যে সংজ্ঞাটিকে নেতিবাচকভাবে উপস্থাপন করেছে। সংজ্ঞায় নেতিবাচক ভাষা ব্যবহার করার ফলে যৌক্তিক সংজ্ঞার চতুর্থ নিয়ম লঙ্ঘন করা হয়েছে। তাই বলা যায় যে, সংজ্ঞাটিতে নঞর্থক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
কুয়াশার সংজ্ঞায় সংঘটিত অনুপপত্তিটি আলোচনা কর।
উদ্দীপক
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর