দৃশ্যকল্প-২ এ যৌক্তিক সংজ্ঞার কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-২ এ যৌক্তিক সংজ্ঞার নঞর্থক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে।নিচে তা ব্যাখ্যা করা হলো-কোনো পদের সংজ্ঞায় নঞর্থক ভাষা ব্যবহার করা হলে সংজ্ঞা ভ্রান্ত বা ত্রুটিপূর্ণ হয়। এরূপ সংজ্ঞাকে বলা হয় নঞর্থক বা নেতিবাচক সংজ্ঞা। যেমন— পাপ নয় পুণ্য,পাখি নয় চতুষ্পদ। এ সংজ্ঞা দুটোতে পাপ ও পাখির মধ্যে কী কী বৈশিষ্ট্য আছে তা বলা হয়নি। বরং পদগুলোর মধ্যে যে গুণ নেই শুধু তাই উল্লেখ করা হয়েছে।তেমনি উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ বলা হয়েছে, পৃথিবী নয় নক্ষত্র। এখানে পৃথিবী কিংবা নক্ষত্র কী তা বলা হয়নি কিংবা কোনো বৈশিষ্ট্য উল্লেখ করা হয়নি বরং পৃথিবীর সংজ্ঞাকে নেতিবাচকভাবে উল্লেখ করা হয়েছে। তাই বলা যায় যে,উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ নঞর্থক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ যৌক্তিক সংজ্ঞার কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর