উদ্দীপকে উল্লিখিত বিষয়টির সাথে যৌক্তিক সংজ্ঞার কোন কোন ক্ষেত্রে বৈসাদৃশ্য লক্ষ করা যায়? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত বিষয়টির তথা বর্ণনার সাথে যৌক্তিক সংজ্ঞার বিভিন্ন ক্ষেত্রে বৈসাদৃশ্য বিদ্যমান।নিচে বিশ্লেষণ করা হলো-যৌক্তিক সংজ্ঞা হচ্ছে কোনো পদের সম্পূর্ণ জাত্যর্থ সুস্পষ্টভাবে প্রকাশ। অন্যদিকে, কোনো পদের উপলক্ষণ বা অবান্তর লক্ষণ বা জাত্যর্থের অংশ বিশেষের সাথে এগুলোকে মিশিয়ে উল্লেখ করাকে বর্ণনা বলে। যুক্তিবিদ্যায় সাধারণত শ্রেণিবাচক বা জাতিবাচক পদের সংজ্ঞা দেওয়া হয়। কিন্তু বর্ণনা দেওয়া হয় যে কোনো বিষয়ের। যৌক্তিক সংজ্ঞার কোনো মাত্রাভেদ নেই। অর্থাৎ সংজ্ঞা সবসময় একই হয়ে থাকে। কিন্তু বর্ণনার ক্ষেত্রে মাত্রাভেদ আছে। যে বর্ণনায় যত বেশি গুরুত্বপূর্ণ গুণ বা বৈশিষ্ট্য উল্লিখিত হবে সেই বর্ণনা ততবেশি উন্নত হবে। যৌক্তিক সংজ্ঞা একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া। যার সুনির্দিষ্ট পাঁচটি নিয়ম রয়েছে। এ কারণে প্রতিটি পদের যৌক্তিক সংজ্ঞা হয় নির্ধারিত ও সুস্পষ্ট। পক্ষান্তরে, বর্ণনা একটি লৌকিক প্রক্রিয়া। যার সুনির্ধারিত কোনো নিয়ম নেই। এ কারণে বর্ণনার মাধ্যমে ব্যক্তির নিজস্ব ধারণা প্রকাশ পায়।উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, যৌক্তিক সংজ্ঞার ক্ষেত্র সীমিত। কেননা, কেবল জাত্যর্থ রয়েছে এমন জাতি বা শ্রেণিবাচক পদের সংজ্ঞা দেওয়া যায়। কিন্তু বর্ণনার ক্ষেত্র ব্যাপক। কারণ যেকোনো বিষয় সম্পর্কে সুস্পষ্ট যৌক্তিক ধারণার প্রকাশই হলো বর্ণনা। কাজেই এসব ভিন্নতার কারণে বলা যায়, যৌক্তিক সংজ্ঞার সাথে বর্ণনার বৈসাদৃশ্য বিদ্যমান।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত বিষয়টির সাথে যৌক্তিক সংজ্ঞার কোন কোন ক্ষেত্রে বৈস…
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর