শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে আব্দুল লতিফের সাক্ষ্য যুক্তিবিদ্যার কোন বিষয়টি প্রকাশ করে? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকে আব্দুল লতিফের সাক্ষ্য যুক্তিবিদ্যার বর্ণনার বিষয়টিকে প্রকাশ করে।ব্যাখ্যা করা হলো-কোনো পদের বিবৃতিতে উপলক্ষণ বা অবান্তর লক্ষণ বা জাত্যর্থের অংশ বিশেষ উল্লেখ করাকে বলে বর্ণনা। দার্শনিক প্লেটো মানুষ সম্পর্কে বলেছিলেন, মানুষ হলো পালকহীন দ্বিপদ বিশিষ্ট প্রাণী। এ ক্ষেত্রে দেখা যায়, প্লেটো মানুষ পদের সংজ্ঞা প্রদানের পরিবর্তে পদটিকে বর্ণনার মাধ্যমে বোঝাবার চেষ্টা করেছেন। এভাবে বর্ণনায় উপলক্ষণ বা অবান্তর লক্ষণ অথবা উভয়টি উল্লেখের মাধ্যমে পদটিকে সহজ ও বোধগম্য করে প্রকাশ করা হয়।তেমনি উদ্দীপকে বলা হয়েছে , একটি হত্যা মামলায় সাক্ষ্য দেওয়ার জন্য আব্দুল লতিফ জেলা জজ আদালতে যান। তিনি ঘটনাটি যেভাবে দেখেছিলেন মহামান্য আদালতে সেভাবে উপস্থাপন করেন। অর্থাৎ তিনি বর্ণনার মাধ্যমে ঘটনাটির সাক্ষ্য দেন। তাই বলা যায় যে , উদ্দীপকে আব্দুল লতিফের সাক্ষ্যের বিষয়টি বর্ণনার দিককে প্রকাশ করে।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে আব্দুল লতিফের সাক্ষ্য যুক্তিবিদ্যার কোন বিষয়টি প্রকাশ করে?…

উদ্দীপক

আব্দুল লতিফ গ্রামের একজন কৃষক। তিনি একটি হত্যা মামলায় সাক্ষ্য দেওয়ার জন্য জেলা জজ আদালতে গেলেন। আদালতের কাঠগড়ায় ওঠার পর বিজ্ঞ জজ সাহেব তাকে ঘটনার সত্যতা স্বীকার করতে বললেন। জনাব আব্দুল লতিফ ঘটনাটি যেভাবে দেখেছিলেন সেভাবে উপস্থাপন করলেন। তার সাক্ষ্যের মাধ্যমে বিজ্ঞ জজ সাহেব প্রকৃত ঘটনা বুঝতে পারেন এবং আসামীদের মৃত্যুদণ্ড প্রদান করেন।

Jessore · 2022

উত্তর

উদ্দীপকে আব্দুল লতিফের সাক্ষ্য যুক্তিবিদ্যার বর্ণনার বিষয়টিকে প্রকাশ করে।ব্যাখ্যা করা হলো-কোনো পদের বিবৃতিতে উপলক্ষণ বা অবান্তর লক্ষণ বা জাত্যর্থের অংশ বিশেষ উল্লেখ করাকে বলে বর্ণনা। দার্শনিক প্লেটো মানুষ সম্পর্কে বলেছিলেন, মানুষ হলো পালকহীন দ্বিপদ বিশিষ্ট প্রাণী। এ ক্ষেত্রে দেখা যায়, প্লেটো মানুষ পদের সংজ্ঞা প্রদানের পরিবর্তে পদটিকে বর্ণনার মাধ্যমে বোঝাবার চেষ্টা করেছেন। এভাবে বর্ণনায় উপলক্ষণ বা অবান্তর লক্ষণ অথবা উভয়টি উল্লেখের মাধ্যমে পদটিকে সহজ ও বোধগম্য করে প্রকাশ করা হয়।তেমনি উদ্দীপকে বলা হয়েছে , একটি হত্যা মামলায় সাক্ষ্য দেওয়ার জন্য আব্দুল লতিফ জেলা জজ আদালতে যান। তিনি ঘটনাটি যেভাবে দেখেছিলেন মহামান্য আদালতে সেভাবে উপস্থাপন করেন। অর্থাৎ তিনি বর্ণনার মাধ্যমে ঘটনাটির সাক্ষ্য দেন। তাই বলা যায় যে , উদ্দীপকে আব্দুল লতিফের সাক্ষ্যের বিষয়টি বর্ণনার দিককে প্রকাশ করে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত বিষয়টির তথা বর্ণনার সাথে যৌক্তিক সংজ্ঞার বিভিন্ন ক্ষেত্রে বৈসাদৃশ্য বিদ্যমান।নিচে বিশ্লেষণ করা হলো-যৌক্তিক সংজ্ঞা হচ্ছে কোনো পদের সম্পূর্ণ জাত্যর্থ সুস্পষ্টভাবে প্রকাশ। অন্যদিকে, কোনো পদের উপলক্ষণ বা অবান্তর লক্ষণ বা জাত্যর্থের অংশ বিশেষের সাথে এগুলোকে মিশিয়ে উল্লেখ করাকে বর্ণনা বলে। যুক্তিবিদ্যায় সাধারণত শ্রেণিবাচক বা জাতিবাচক পদের সংজ্ঞা দেওয়া হয়। কিন্তু বর্ণনা দেওয়া হয় যে কোনো বিষয়ের। যৌক্তিক সংজ্ঞার কোনো মাত্রাভেদ নেই। অর্থাৎ সংজ্ঞা সবসময় একই হয়ে থাকে। কিন্তু বর্ণনার ক্ষেত্রে মাত্রাভেদ আছে। যে বর্ণনায় যত বেশি গুরুত্বপূর্ণ গুণ বা বৈশিষ্ট্য উল্লিখিত হবে সেই বর্ণনা ততবেশি উন্নত হবে। যৌক্তিক সংজ্ঞা একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া। যার সুনির্দিষ্ট পাঁচটি নিয়ম রয়েছে। এ কারণে প্রতিটি পদের যৌক্তিক সংজ্ঞা হয় নির্ধারিত ও সুস্পষ্ট। পক্ষান্তরে, বর্ণনা একটি লৌকিক প্রক্রিয়া। যার সুনির্ধারিত কোনো নিয়ম নেই। এ কারণে বর্ণনার মাধ্যমে ব্যক্তির নিজস্ব ধারণা প্রকাশ পায়।উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, যৌক্তিক সংজ্ঞার ক্ষেত্র সীমিত। কেননা, কেবল জাত্যর্থ রয়েছে এমন জাতি বা শ্রেণিবাচক পদের সংজ্ঞা দেওয়া যায়। কিন্তু বর্ণনার ক্ষেত্র ব্যাপক। কারণ যেকোনো বিষয় সম্পর্কে সুস্পষ্ট যৌক্তিক ধারণার প্রকাশই হলো বর্ণনা। কাজেই এসব ভিন্নতার কারণে বলা যায়, যৌক্তিক সংজ্ঞার সাথে বর্ণনার বৈসাদৃশ্য বিদ্যমান।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।