দৃশ্যকল্প-১ ব্যাখ্যা করো।
উত্তর: যৌক্তিক সংজ্ঞার ইংরেজি প্রতিশব্দ হলো logical definition । গ্রিক দার্শনিক এরিস্টটল সর্বপ্রথম কোনো পদের অপরিহার্য অর্থ বা জাত্যর্থ প্রকাশ করার জন্য Definition শব্দটি ব্যবহার করেন। Definition শব্দের বাংলা প্রতিশব্দ হলো সংজ্ঞা। যার অর্থ হলো কোনো কিছুর মূল বৈশিষ্ট্যগুলোকে চিহ্নিত করা। সংজ্ঞা প্রদানের ক্ষেত্রে আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ উল্লেখ করতে হয়। যেমন— ত্রিভুজ পদটির আসন্নতম জাতি হচ্ছে সমতল ক্ষেত্র এবং বিভেদক লক্ষণ হচ্ছে তিন বাহু দ্বারা বেষ্টিত হওয়া। এখন ত্রিভুজের সংজ্ঞা হচ্ছে ত্রিভুজ হয় তিন বাহু দ্বারা বেষ্টিত একটি সমতলক্ষেত্র। এভাবে যৌক্তিক সংজ্ঞায় কোনো পদের জাত্যর্থ বা অপরিহার্য অর্থ প্রকাশের ক্ষেত্রে সংজ্ঞেয় পদের আসন্নতম জাতি এবং বিভেদক লক্ষণ উল্লেখ করতে হয়।তেমনি দৃশ্যকল্প-১ এ বর্ণিত, মানুষ হচ্ছে বৃদ্ধিবৃত্তিসম্পন্ন প্রাণী। এখানে মানুষ হচ্ছে সংজ্ঞেয় পদ। যে পদটির জাত্যর্থ বা অপরিহার্য গুণাবলি হচ্ছে প্রাণিবৃত্তি ও বুদ্ধিবৃত্তি। যেখানে প্রাণিবৃত্তি হলো আসন্নতম জাতি এবং বুদ্ধিবৃত্তি হলো বিভেদক লক্ষণ। এ দুটি অপরিহার্য গুণের মাধ্যমেই মানুষ পদের সংজ্ঞা দেওয়া হয় । তাই বলা যায়, দৃশ্যকল্প-১ যৌক্তিক সংজ্ঞার দৃষ্টান্ত ।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর