দৃশ্যকল্প-২ এবং দৃশ্যকল্প-৩ যে নিয়ম লঙ্ঘন করেছে পাঠ্যপুস্তকের আলোকে তা বিশ্লেষণ কর।
উত্তর: দৃশ্যকল্প-২-এ অতিব্যাপক সংজ্ঞা এবং দৃশ্যকল্প-৩ এ অব্যাপক সংজ্ঞা অনুপপত্তি নির্দেশ রয়েছে। দৃশ্যকল্প-২ এবং দৃশ্যকল্প-৩ যে নিয়ম লঙ্ঘন করেছে তা 'পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করা হলো- উদ্দীপকের দৃশ্যকল্প-২-এ' 'মানুষ' পদের সংজ্ঞায় মানুষ হয় জীব' বলে যে সংজ্ঞা প্রদান করা হয়েছে • সেখানে সংজ্ঞায় পদের ব্যক্ত্যর্থের চেয়ে সংজ্ঞার্থ পদের ব্যক্ত্যর্থ অনেক - বেশি। কেননা, 'মানুষ' পদের ব্যক্ত্যর্থের চেয়ে 'জীব' পদের ব্যক্ত্যর্থ -অনেক বেশি। অথচ যৌক্তিক সংজ্ঞার পঞ্চম নিয়ম অনুসারে সংজ্ঞার ক্ষেত্রে সংজ্ঞেয় পদ এবং সংজ্ঞার্থ পদের ব্যক্ত্যর্থ পরস্পর সমান হতে হবে। কেননা সংজ্ঞা একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া। সংজ্ঞা হতে' হয় নির্ধারিত ও সুস্পষ্ট। ব্যক্ত্যর্থের দিক থেকে সংজ্ঞেয় পদ ও সংজ্ঞার্থ পদের ব্যক্ত্যর্থ পরস্পর সমান হয়। দৃশ্যকল্প-২-এ সংজ্ঞা প্রদানের ক্ষেত্রে সংজ্ঞেয় পদের ব্যক্তর্থোর চেয়ে সংজ্ঞার্থ পদের ব্যক্ত্যর্থ' বেশি উল্লেখ করা হয়েছে। তাই দৃশ্যকল্প-২-এ যৌক্তিক সংজ্ঞার পঞ্চম নিয়ম লঙ্ঘন করা হয়েছে। দৃশ্যকল্প-৩-এ মানুষ পদের সংজ্ঞা প্রদান করতে গিয়ে শিক্ষা নামক অতিরিক্ত গুণ উল্লেখ করা হয়েছে। যৌক্তিক সংজ্ঞার প্রথম নিয়ম অনুযায়ী কোনো পদের সংজ্ঞায় পদটির পূর্ণ জাত্যর্থের উল্লেখ করতে হয়। জাত্যর্থের কম বা বেশি নয়। কিন্তু দৃশ্যকল্প-৩-এ মানুষ পদের সংজ্ঞায় 'শিক্ষা' নামক গুণটি মানুষ পদের সংজ্ঞার। জাত্যর্থের অতিরিক্ত উল্লেখ করা হয়েছে। যৌক্তিক সংজ্ঞায় পূর্ণ জাত্যর্থের অতিরিক্ত কোনো গুণ উল্লেখ করলে তাতে অব্যাপক সংজ্ঞা অনুপপত্তি ঘটে। তাই দৃশ্যকল্প-৩-এ মানুষ পদের পূর্ণ জাত্যর্থের অতিরিক্ত গুণ উল্লেখ করায় তাতে যৌক্তিক সংজ্ঞার প্রথম নিয়ম লঙ্ঘন করা হয়েছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এবং দৃশ্যকল্প-৩ যে নিয়ম লঙ্ঘন করেছে পাঠ্যপুস্তকের আলোকে…
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর