লাবনির উত্তরে যৌক্তিক সংজ্ঞার কোন নিয়ম লঙ্ঘন হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: লাবনির উত্তরে যৌক্তিক সংজ্ঞার চতুর্থ নিয়ম লঙ্ঘন করা হয়েছে। ব্যাখ্যা করা হলো-কোনো একটি পদের পূর্ণ জাতার্থের উল্লেখের মাধ্যমে পদটিকে স্পষ্টভাবে প্রকাশ করলে তাকে যৌক্তিক সংজ্ঞা বলে। যৌক্তিক সংজ্ঞার সুনির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে যা কোনো পদের সংজ্ঞা প্রদানের ক্ষেত্রে আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। যৌক্তিক সংজ্ঞার চতুর্থ নিয়ম অনুসারে কোনো পদের সংজ্ঞার নঞর্থক বা নেতিবাচক ভাষা ব্যবহার করা যাবে না। যৌক্তিক সংজ্ঞার এ নিয়ম লঙ্ঘন করলে অর্থাৎ কোনো পদের সংজ্ঞার নঞর্থক বা নেতিবাচক ভাষা ব্যবহার করলে সংজ্ঞাটি ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক সংজ্ঞার এই ত্রুটিকে নঞর্থক সংজ্ঞা অনুপপত্তি বলে, কোনো পদের সংজ্ঞায় নঞর্থক বা নেতিবাচক ভাষা ব্যবহার করলে সংজ্ঞার পদের প্রকৃতি অর্থ প্রকাশিত হয় না। তেমনি উদ্দীপকে লাবনির উত্তরে 'জীব' পদের সংজ্ঞায় 'জীব নয় জড় পদার্থ' বলে যে সংজ্ঞা প্রদান করা হয়েছে তাতে যৌক্তিক সংজ্ঞার চতুর্থ নিয়ম লঙ্ঘন করে। নঞর্থক ভাষা ব্যবহার করা হয়েছে। তাই বলা যায় যে, লাবনির উত্তরে নঞর্থক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
লাবনির উত্তরে যৌক্তিক সংজ্ঞার কোন নিয়ম লঙ্ঘন হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর