যুক্তি-২ এ যে বিষয়টি প্রতিফলিত হয়েছে যৌক্তিক সংজ্ঞার সাথে তার পার্থক্য নির্ণয় করো।
উত্তর: যুক্তি-২ এ যে বিষয়টি প্রতিফলিত হয়েছে তা হলো বর্ণনা। নিচে যৌক্তিক সংজ্ঞার সাথে বর্ণনার পার্থক্য নির্ণয় করা হলো-যৌক্তিক সংজ্ঞায় পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখ করতে হয়। যেমন— মানুষ পদের সংজ্ঞায়নে জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি উভয়ই উল্লেখ করলে তা যৌক্তিক সংজ্ঞা হিসেবে বিবেচিত হবে। অপরদিকে, বর্ণনার ক্ষেত্রে পদের পূর্ণ জাত্যর্থ বা অপরিহার্য অর্থ উল্লেখ করা হয় না, নিছক বিবৃতি দেওয়া হয়। উদ্দীপকের যুক্তি-২ এ বর্ণিত, মানুষ হয় এমন প্রাণী যে কথা বলতে পারে। এটি মানুষ সম্পর্কে নিছক বিবৃতি । এ কারণে এটি বর্ণনা হিসেবে বিবেচিত সংজ্ঞার ক্ষেত্রে জাত্যর্থ ছাড়া অন্য কোনো গুণ উল্লেখ করা হয় না। অর্থাৎ সংজ্ঞায় অবান্তর গুণ আরোপ করা যায় না। এ কারণে যেসব পদের সংজ্ঞা দেওয়া যায় সেসব পদের বর্ণনাও দেওয়া সম্ভব। অপরদিকে, বর্ণনার ক্ষেত্রে উপলক্ষণ ও অবান্তর লক্ষণ উল্লেখ করা হয়। এ কারণে এমন অনেক পদ বা বিষয় রয়েছে যার বর্ণনা দেওয়া গেলেও সংজ্ঞা দেওয়া যায় না।উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, যৌক্তিক সংজ্ঞা ও বর্ণনা দু'টি ভিন্ন বিষয়। তবে ব্যবহারিক জীবনে আমরা যেরূপ বিবৃতি প্রদান করি, তা বর্ণনা হিসেবেই অধিক পরিচিত।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
যুক্তি-২ এ যে বিষয়টি প্রতিফলিত হয়েছে যৌক্তিক সংজ্ঞার সাথে তার পার…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর