দৃশ্যকল্প-১ এ কী ধরনের অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো ।
উত্তর: দৃশ্যকল্প-১ এ অতিব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে।ব্যাখ্যা করা হলো-যৌক্তিক সংজ্ঞার একটি ভ্রান্ত রূপ হচ্ছে অতিব্যাপক সংজ্ঞা, যার উদ্ভব ঘটে সংজ্ঞার ক্ষেত্রে প্রযোজ্য একটি গুরুত্বপূর্ণ নিয়মের লঙ্ঘন থেকে। এ নিয়ম অনুযায়ী, কোনো পদের সংজ্ঞায় সংজ্ঞেয় ও সংজ্ঞার্থের ব্যক্ত্যর্থ সমপরিমাণ হতে হবে, কম বা বেশি হতে পারবে না। কিন্তু যদি কোনো পদের সংজ্ঞাদানে সংশ্লিষ্ট পদের চেয়ে বেশি ব্যক্ত্যর্থযুক্ত পদ ব্যবহার করা হয়, সেক্ষেত্রে 'অতিব্যাপক সংজ্ঞা' নামক ত্রুটিপূর্ণ সংজ্ঞার উদ্ভব হয়।তেমনি উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ বলা হয়েছে,তিমি হয় জলজ প্রাণী। এখানে অন্যান্য জলজ প্রাণীকে বাদ দিয়ে শুধু তিমিকে জলজ প্রাণী হিসেবে উল্লেখ করা হয়েছে। ফলে তিমির ব্যক্ত্যর্থ বৃদ্ধি পেয়েছে। তাই বলা যায় যে, দৃশ্যকল্প-১ এ অতিব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ কী ধরনের অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো ।
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর