যুক্তি-১ এ কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো ।
উত্তর: যুক্তি-১ এ রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে।ব্যাখ্যা করা হলো-যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়ম অনুসারে, সংজ্ঞেয় পদের অর্থ অধিক স্পষ্ট হতে হবে; সংজ্ঞায় রূপক বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করা যাবে না। এই নিয়মটি অনুসরণ না করে যদি রূপক ভাষা ব্যবহার করে কোনো পদের সংজ্ঞা দেওয়া হয়, তাহলে সংজ্ঞাটি ত্রুটিপূর্ণ হবে। এমন ত্রুটিপূর্ণ সংজ্ঞাকে বলা হয় রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। যেমন— কাঠাল হচ্ছে জাতীয় ফল। এখানে কাঠাল পদের সংজ্ঞা দিতে জাতীয় ফল নামক রূপকের আশ্রয় নেওয়া হয়েছে। এরূপ সংজ্ঞা যুক্তিবিদ্যায় গ্রহণযোগ্য নয়। তাই এটি একটি ত্রুটিপূর্ণ সংজ্ঞা।তেমনি উদ্দীপকের যুক্তি-১ এ বলা হয়েছে, বিদ্যা হলো জীবনের আলো। আলোচ্য সংজ্ঞায় জীবনের আলো নামক রূপকের সাহায্যে বিদ্যা পদের সংজ্ঞা দেওয়া হয়েছে। এ কারণে সংজ্ঞাটি যথার্থ হয়নি। অর্থাৎ সংজ্ঞাটিতে অনুপপত্তি বা ভ্রান্তি ঘটেছে। এ ভ্রান্তিই হলো রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
যুক্তি-১ এ কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো ।
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর