উদ্দীপক-২ এর সংজ্ঞাটির যথার্থতা মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপক-২ এর সংজ্ঞাটি যথার্থ নয়। নিচে তা মূল্যায়ন করা হলো:উদ্দীপকে দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তির দৃষ্টান্ত লক্ষ করা যায় । কোনো পদের সংজ্ঞায় সহজ-সরল ভাষার পরিবর্তে দুর্বোধ্য ও জটিল ভাষা ব্যবহার করলে দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে। যেমন- বটবৃক্ষ হচ্ছে জটাজট লাঞ্ছিত সবিতাতপ নিরোধক মহাস্থবির পাদপ। এই উদাহরণটি জটিল ভাষায় হওয়ার কারণে দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে।তেমনি উদ্দীপক-২ এ বলা হয়েছে , চিকেন ফ্রাই হলো ডুবন্ত তেলে ভর্জিত ভক্ষণযোগ্য অতিশয় সুস্বাদু খাদ্য। এই দৃষ্টান্তে চিকেন ফ্রাই এর সংজ্ঞাটি সবার কাছে বোধগম্য নয়। কারণ এখানে কিছুটা দুর্বোধ্য ভাষা ব্যবহার করে সংজ্ঞা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এ কারণে এটি দুর্বোধ্য সংজ্ঞার দৃষ্টান্ত।উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, দুর্বোধ্য সংজ্ঞায় সহজ-সরল ভাষার পরিবর্তে দুর্বোধ্য ও জটিল ভাষা ব্যবহার করা হয়। যার অর্থ সবার কাছে বোধগম্য হয় না। উদ্দীপক-২ এ এরূপ দুর্বোধ্য সংজ্ঞার দৃষ্টান্ত উল্লেখ করা হয়েছে। এ কারণে সংজ্ঞাটি যথার্থ নয়।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপক-২ এর সংজ্ঞাটির যথার্থতা মূল্যায়ন করো।
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর