যৌক্তিক সংজ্ঞার নিয়মের আলোকে দৃশ্যকল্প-২ ও দৃশ্যকল্প-৩ এ অনুপপত্তিগুলোর তুলনামূলক আলোচনা করো।
উত্তর: দৃশ্যকল্প-২ ও দৃশ্যকল্প-৩ এ যথাক্রমে অব্যাপক সংজ্ঞা এবং অতিব্যাপক সংজ্ঞার দৃষ্টান্ত উল্লেখ করা হয়েছে। নিচে যৌক্তিক সংজ্ঞার নিয়মের আলোকে দৃশ্যকল্প-২ ও দৃশ্যকল্প-৩ এ অনুপপত্তিগুলোর তুলনামূলক আলোচনা করা হলো-যৌক্তিক সংজ্ঞার প্রথম নিয়ম অনুসারে, যে পদের সংজ্ঞা দেওয়া হয় তার পূর্ণ জাত্যর্থ উল্লেখ করতে হবে, পূর্ণ জাত্যর্থের কম বা বেশি গুণ উল্লেখ করা যাবে না। সংজ্ঞার এ নিয়মটি লঙ্ঘন করলে চার প্রকার অনুপপত্তি ঘটে। যার মধ্যে উল্লেখযোগ্য হলো অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি এবং অতিব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি । যাদের দৃষ্টান্ত দৃশ্যকল্প-২ ও দৃশ্যকল্প-৩ এ লক্ষ করা যায়।কোনো পদের সংজ্ঞায় অতিরিক্ত গুণটি যদি বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ হয় তাহলে সংজ্ঞায় ভুল হবে। এরূপ ভ্রান্তিকে অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি বলে। দৃশ্যকল্প-২ এ বলা হয়েছে , শীতকালীন সবজি হল ফুলকপি ও মূলা। এখানে সংজ্ঞেয় পদ শীতকালীন সবজি পদের ব্যত্যর্থ হলো সকল শীতকালীন সবজি। কিন্তু উল্লিখিত দৃষ্টান্তে শুধু ফুলকপি ও মূলা উল্লেখ করার কারণে সংজ্ঞেয় পদের ব্যক্ত্যর্থ হ্রাস পেয়েছে। ফলে অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে। অপরদিকে, দৃষ্টান্ত-৩ এ বলা হয়েছে, কার্বন-ডাই-অক্সাইড হয় গ্যাস। এখানে কার্বন-ডাই-অক্সাইড পদের সম্পূর্ণ জাত্যর্থ উল্লেখ করা হয়নি। এর ফলে অতিব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে। কারণ কোনো পদের সংজ্ঞায় আংশিক জাত্যর্থ উল্লেখ করলে অতিব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
যৌক্তিক সংজ্ঞার নিয়মের আলোকে দৃশ্যকল্প-২ ও দৃশ্যকল্প-৩ এ অনুপপত্তিগ…
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর