দৃশ্যকল্প-১ এ কোন ধারণার প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-১ এ যৌক্তিক সংজ্ঞার ধারণা প্রতিফলিত হয়েছে।ব্যাখ্যা করা হলো-যৌক্তিক সংজ্ঞার মাধ্যমে পদের অপরিহার্য অর্থ প্রকাশ পায়। কারণ সংজ্ঞা প্রদানের ক্ষেত্রে আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ উল্লেখ করতে হয়। যেমন- ত্রিভুজ পদটির আসন্নতম জাতি হচ্ছে সমতল ক্ষেত্র এবং বিভেদক লক্ষণ হচ্ছে তিন বাহু দ্বারা বেষ্টিত হওয়া। এখন আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ হিসেবে এ দুটি দিক উল্লেখ করলেই ত্রিভুজের অপরিহার্য অর্থ প্রকাশ পাবে। অর্থাৎ ত্রিভুজের সংজ্ঞা হচ্ছে 'ত্রিভুজ হয় তিন বাহু দ্বারা বেষ্টিত একটি সমতলক্ষেত্র। এভাবে যৌক্তিক সংজ্ঞার মাধ্যমে পদের অপরিহার্য অর্থ প্রকাশ করা যায়। দৃশ্যকল্প-১ এ বর্ণিত, মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন প্রাণী। এখানে মানুষ পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখ করা হয়েছে। এ কারণে এটি মানুষ পদের যৌক্তিক সংজ্ঞা।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ কোন ধারণার প্রতিফলন ঘটেছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর