'দৃষ্টান্ত-২ এর পদগুলো সংজ্ঞার অযোগ্য'— এ সম্পর্কে তোমার মত দাও।
উত্তর: দৃষ্টান্ত-২ এর পদগুলো সংজ্ঞার অযোগ্য — উক্তিটির যথার্থতা রয়েছে। নিচে এ সম্পর্কে আমার মতামত দেওয়া হলো-যৌক্তিক সংজ্ঞার প্রধান উদ্দেশ্য হলো অপরিহার্য গুণ হিসেবে পদের জাত্যর্থ প্রকাশ করা। অর্থাৎ আসন্নতম জাতি এবং বিভেদক লক্ষণ উল্লেখ করে যৌক্তিক সংজ্ঞা প্রদান করা হয়। কিন্তু এমন অনেক পদ রয়েছে যাদের আসন্নতম জাতি কিংবা বিভেদক লক্ষণ নেই। সেসব পদের ক্ষেত্রে যৌক্তিক সংজ্ঞার সীমাবদ্ধতা পরিলক্ষিত হয়। যেমন— দেশ, কাল, ঈশ্বর, আত্মা প্রভৃতি পদগুলো স্বতন্ত্র । তাই এসব পদকে অন্য কোনো জাতির অন্তর্ভুক্ত করা যায় না। এছাড়া পরম ও মৌলিক নিয়মের সংজ্ঞা প্রদান সম্ভব নয়। তেমনি দৃষ্টান্ত-২ এ দিনাজপুর ও রাসেল শব্দ দুটি উল্লেখ করা হয়েছে। এ দুটি স্বকীয় নামবাচক পদের দৃষ্টান্ত। যৌক্তিক সংজ্ঞায় সাধারণত এরূপ কোনো স্বকীয় নামবাচক পদের সংজ্ঞা দেওয়া যায় না। কারণ এসব পদের আসন্নতম জাতি এবং বিভেদক লক্ষণ না থাকার কারণে পূর্ণ জাত্যর্থ উল্লেখ করা যায় না। পাশাপাশি এসব পদকে অন্য কোনো পদের অন্তর্ভুক্তও করা যায় না।তাই বলা যায় , দৃষ্টান্ত-২ এর পদগুলো সংজ্ঞার অযোগ্য— উক্তিটির যথার্থতা রয়েছে ।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
'দৃষ্টান্ত-২ এর পদগুলো সংজ্ঞার অযোগ্য'— এ সম্পর্কে তোমার মত দাও।
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর