উদ্দীপকের রানা এবং পলির বক্তব্যের তুলনামূলক বিশ্লেষণ দেখাও।
উত্তর: উদ্দীপকের রানার বক্তব্যে যৌক্তিক সংজ্ঞা এবং পলির বক্তব্যে বর্ণনার বিষয়টি লক্ষ করা যায়। নিচে উভয় বিষয়ের তুলনামূলক বিশ্লেষণ করা হলো-যৌক্তিক সংজ্ঞায় পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখ করতে হয়। যেমন- মানুষ পদের সংজ্ঞায়নে জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি উভয় গুণ উল্লেখ করলে তা যৌক্তিক সংজ্ঞা হিসেবে বিবেচিত হবে। উদ্দীপকের রানা বলে, মানুষ হলো বুদ্ধিমান জীব। এখানে সে মানুষ পদের অপরিহার্য গুণ উল্লেখ করেছে বলে এটি যৌক্তিক সংজ্ঞার দৃষ্টান্ত। বস্তুত সংজ্ঞার মাধ্যমে পদের অপরিহার্য অর্থ প্রকাশ পায় বলে এটি একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া ।অপরদিকে , বর্ণনার ক্ষেত্রে উপলক্ষণ ও অবান্তর লক্ষণ উল্লেখ করা হয়। উদ্দীপকের পলি মানুষকে সামাজিক ও বিবেকবান সত্তা হিসেবে উল্লেখ করে। এ দুটি গুণের মধ্যে সামাজিক গুণটি হলো অবান্তর লক্ষণ এবং বিবেকবান সত্তা গুণটি উপলক্ষণ। এ কারণে পলির বক্তব্য হলো একপ্রকার বর্ণনা। বর্ণনার ক্ষেত্রে পদের পূর্ণ জাত্যর্থ বা অপরিহার্য অর্থ উল্লেখ করা হয় না, নিছক বিবৃতি দেওয়া হয়। এ কারণে এটি একটি লৌকিক প্রক্রিয়া।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের রানা এবং পলির বক্তব্যের তুলনামূলক বিশ্লেষণ দেখাও।
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর