উদ্দীপকে রোদেলার বক্তব্যে নির্দেশিত যৌক্তিক সংজ্ঞার প্রকৃতি ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে রোদেলার বক্তব্য যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়ম অনুসারে রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি নির্দেশ করে।নিচে এর প্রকৃতি ব্যাখ্যা করা হলো-কোনো পদের সংজ্ঞা দিতে হলে সংজ্ঞেয় পদ থেকে সংজ্ঞার্থ পদকে অধিক স্পষ্ট হতে হবে, কোনো রূপক বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করা যাবে না। সংজ্ঞার এ নিয়মটি লঙ্ঘন করে সংজ্ঞায় রূপক ভাষা ব্যবহার করলে যে অনুপপত্তি ঘটে তা-ই রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি। যেমন— জীবন একটি ভ্রমণ । এখানে জীবন পদের অর্থ প্রকাশ করতে ভ্রমণ নামক রূপকের আশ্রয় নেওয়া হয়েছে। এর ফলে জীবন পদের সংজ্ঞার মূল উদ্দেশ্যই ব্যাহত হয়েছে।তেমনি সংজ্ঞার অনুরূপ অনুপপত্তি লক্ষ করা যায় উদ্দীপকে রোদেলার বক্তব্যে । উদ্দীপকের রোদেলা তার বন্ধু কনককে বলে, উট হয় মরুভূমির জাহাজ। সে কোনো আবশ্যিক বৈশিষ্ট্য বা জাত্যর্থ প্রকাশ না করে উটকে রূপকভাবে উল্লেখ করেছে। তাই বলা যায় যে, উদ্দীপকে রোদেলার বক্তব্যে রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে রোদেলার বক্তব্যে নির্দেশিত যৌক্তিক সংজ্ঞার প্রকৃতি ব্যাখ্য…
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর