উদ্দীপকে নিলয়ের বাবা সংগীতের যে সংজ্ঞা দিয়েছেন তাতে কী ধরনের অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে নিলয়ের বাবা সংগীতের যে সংজ্ঞা দিয়েছেন তাতে দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে। ব্যাখ্যা করা হলো-সংজ্ঞাকে সংজ্ঞেয় পদের চেয়ে স্পষ্ট হতে হবে। কোনো পদের সংজ্ঞায় বহু অর্থবোধক বা দুর্বোধ্য শব্দ ব্যবহার করা যাবে না। সংজ্ঞায় সহজ-সরল ভাষার পরিবর্তে দুর্বোধ্য ভাষা ব্যবহার করলে দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে।সংজ্ঞাকে সঠিক হতে হলে অবশ্যই পদের চেয়ে স্পষ্ট হতে হবে। কোনো বহু অর্থবোধক ও দুর্বোদ্ধ শব্দ ব্যবহার করা যাবেনা। বহু অর্থবোধক শব্দ ব্যবহারের ফলে সংজ্ঞাটি ভুল হবে। তেমনি উদ্দীপকে নিলয়ের বাবা সংগীতের সংজ্ঞায় বলেছেন, সঙ্গীত হলো দুর্মূল্য কোলাহল, এখানে সঙ্গীতকে দুর্বোধ্যভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। এ সংজ্ঞার প্রতিটি শব্দ অত্যন্ত কঠিন, জটিল ও দুর্বোধ্য। এরূপ সহজ-সরল ভাষার পরিবর্তে দুর্বোধ্য ভাষা ব্যবহার করার কারণে দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে নিলয়ের বাবা সংগীতের যে সংজ্ঞা দিয়েছেন তাতে কী ধরনের অনুপপত…
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর