১ম দৃশ্যকল্পে যৌক্তিক সংজ্ঞার কোন নিয়মের লঙ্ঘন ঘটেছে?
উত্তর: ১ম দৃশ্যকল্পে যৌক্তিক সংজ্ঞার চতুর্থ নিয়মের লঙ্ঘন ঘটেছে। তা ব্যাখ্যা করা হলো-যৌক্তিক সংজ্ঞার চতুর্থ নিয়ম অনুসারে পদের সংজ্ঞায় সর্বদা সদর্থক ভাষা ব্যবহার করতে হবে, নঞর্থক ভাষা ব্যবহার করা যাবে না। এ নিয়ম লঙ্ঘন করে নেতিবাচক ভাষায় কোনো সংজ্ঞা প্রদান করলে নঞর্থক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে। যেমন:আনন্দ হলো বেদনার অভাব । এখানে আনন্দ পদের সংজ্ঞায় বেদনার অভাব নামক নেতিবাচক ভাষা ব্যবহার করা হয়েছে। ফলে নঞর্থক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে।তেমনি উদ্দীপকের ১ম দৃশ্যকল্পে বলা হয়েছে- সুখ হলো দুঃখের অভাব। অর্থাৎ এখানে সুখের সংজ্ঞায় দুঃখের অভাব নামক নঞর্থক ভাষা ব্যবহার করা হয়েছে। যা যৌক্তিক সংজ্ঞার চতুর্থ নিয়মের লঙ্ঘন ।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
১ম দৃশ্যকল্পে যৌক্তিক সংজ্ঞার কোন নিয়মের লঙ্ঘন ঘটেছে?
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর