উদ্দীপকে স্বপন ও আরিফের দ্বিতীয় বক্তব্যের পার্থক্য তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে স্বপন ও আরিফের দ্বিতীয় বক্তব্যে যথাক্রমে যৌক্তিক সংজ্ঞা ও বর্ণনার বিষয়টি প্রকাশ পেয়েছে। নিচে উভয়ের বক্তব্যের পার্থক্য বিশ্লেষণ করা হলো-উদ্দীপকে বর্ণিত ঘটনায় স্বপন বলে, বিদ্যুৎ হলো বৈদ্যুতিক চার্জের প্রবাহ। এ বক্তব্যের মাধ্যমে বিদ্যুৎ এর অপরিহার্য অর্থ প্রকাশ পেয়েছে। যুক্তিবিদ্যায় যাকে বলে যৌক্তিক সংজ্ঞা। সংজ্ঞার মাধ্যমে পদের সম্পূর্ণ জাত্যর্থকে সুস্পষ্টভাবে প্রকাশ করা যায়। যৌক্তিক সংজ্ঞা একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া। যার সুনির্দিষ্ট পাঁচটি নিয়ম রয়েছে। এ কারণে প্রতিটি পদের যৌক্তিক সংজ্ঞা হয় নির্ধারিত ও সুস্পষ্ট। পাশাপাশি সংজ্ঞার কোনো মাত্রাভেদ নেই। অর্থাৎ সংজ্ঞা সবসময় একই হয়ে থাকে।অপরদিকে, আরিফ তার দ্বিতীয় বক্তব্যে বলে, বিদ্যুৎ হলো দুটি জিনিসের ঘর্ষণ দ্বারা সৃষ্ট প্রবাহ যার ফলে বৈদ্যুতিক বাতি, পাখা, কম্পিউটার ও টেলিভিশন চলে। এখানে সে বিবৃতির মাধ্যমে 'বিদ্যুৎ' কি তা-ই বলেছে। এ কারণে এটি হলো বর্ণনা। বর্ণনায় পদের উপলক্ষণ বা অবান্তর লক্ষণ বা জাত্যর্থের অংশ বিশেষ একসাথে উল্লেখ করা হয়। বর্ণনা একটি লৌকিক প্রক্রিয়া। যার ক্ষেত্রে সুনির্ধারিত কোনো নিয়ম নেই। এ কারণে বর্ণনার মাধ্যমে ব্যক্তির নিজস্ব ধারণা প্রকাশ পায়। পাশাপাশি বর্ণনার ক্ষেত্রে মাত্রাভেদ আছে। যে বর্ণনায় যত বেশি গুরুত্বপূর্ণ গুণ বা বৈশিষ্ট্য উল্লিখিত হবে সেই বর্ণনা ততবেশি উন্নত হবে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে স্বপন ও আরিফের দ্বিতীয় বক্তব্যের পার্থক্য তোমার পাঠ্যবইয়ের…
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর