উদ্দীপকে সুজনের বক্তব্যে যৌক্তিক সংজ্ঞার কোন নিয়মটি লঙ্ঘন করা হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে সুজনের বক্তব্যে যৌক্তিক সংজ্ঞার তৃতীয় নিয়মটি লঙ্ঘন করা হয়েছে। ব্যাখ্যা করা হলো-যৌক্তিক সংজ্ঞার তৃতীয় নিয়মানুসারে বলা হয়, 'সংজ্ঞায় কোনো পদের প্রতিশব্দ বা সমার্থক ভাষা ব্যবহার করা যাবে না'। এই নিয়ম লঙ্ঘন করলে চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে। যেমন- 'বায়ু হয় বাতাস', 'নয়ন হয় চোখ' ইত্যাদি। এসব দৃষ্টান্তে একই পদের সমার্থক বা প্রতিশব্দ ব্যবহার করা হয়েছে। ফলে সংজ্ঞায় নতুন কিছুই বলা হয়নি। এতে সংজ্ঞেয় পদের অর্থ মোটেই সুস্পষ্ট হয়নি। বরং একই শব্দ একই আবর্তনে ফিরে আসায় চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে।তেমনি উদ্দীপকের সুজন বলে, 'মানুষ হয় মনুষ্যজাতীয় প্রাণী'। এটি একটি ভ্রান্ত সংজ্ঞা। কারণ মানুষের এ সংজ্ঞাটিতে একই কথার পুনরাবৃত্তি ঘটেছে। কেননা 'মানুষ' এবং 'মনুষ্য' একই অর্থবোধক শব্দ। কাজেই 'মনুষ্য' শব্দটি দ্বারা মানুষকে সংজ্ঞায়িত করায় সংজ্ঞাটি চক্রক সংজ্ঞায় পরিণত হয়েছে। তাই বলা যায়, উদ্দীপকে সুজনের বক্তব্যে যৌক্তিক সংজ্ঞার তৃতীয় নিয়মটি লঙ্ঘন করা হয়েছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে সুজনের বক্তব্যে যৌক্তিক সংজ্ঞার কোন নিয়মটি লঙ্ঘন করা হয়েছে…
উদ্দীপক
Dhaka · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর