উদ্দীপকের ২য় ও ৩য় দৃশ্যকল্পে যে দুটি নিয়মের অনুপপত্তি সেগুলো বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের ২য় দৃশ্যকল্পে অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি এবং ৩য় দৃশ্যকল্পে অতিব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে। নিচে তা বিশ্লেষণ করা হলো-যৌক্তিক সংজ্ঞার প্রথম নিয়ম অনুসারে, যে পদের সংজ্ঞা দেওয়া হয় সে পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখ করতে হয়, তার কম বা বেশি নয়। তাই পদের বিভেদক লক্ষণ উল্লেখ করতে হয়। কিন্তু কোনো পদের সংজ্ঞার অতিরিক্ত সংজ্ঞা প্রদানের সময় ঐ পদের পূর্ণ জাত্যর্থ হিসেবে নিকটতম জাতি ও গুণটি যদি বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ হয়, তাহলে সংজ্ঞাটি ভ্রান্ত হবে। এমন ভ্রান্ত সংজ্ঞাকে বলে অব্যাপক সংজ্ঞা। তেমনি উদ্দীপকের ২য় দৃশ্যকল্পে বলা হয়েছে, মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন শিক্ষিত প্রাণী । এখানে শিক্ষিত গুণটি মানুষ পদের বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। তাই এটি অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তির দৃষ্টান্ত। আবার, সংজ্ঞায় যদি পদের যথার্থ জাত্যর্থ থেকে কম গুণের উল্লেখ থাকে, তাহলে সংজ্ঞাটি ভ্রান্ত হবে। যা অতিব্যাপক সংজ্ঞা নামে পরিচিত।আবার উদ্দীপকের ৩য় দৃশ্যকল্পে হয়েছে, 'মানুষ হয় প্রাণী'। এখানে 'মানুষ পদের বুদ্ধিবৃত্তি গুণটি বাদ পড়েছে। ফলে অতিব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের ২য় ও ৩য় দৃশ্যকল্পে যে দুটি নিয়মের অনুপপত্তি সেগুলো বিশ…
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর