দৃশ্যকল্প-১ এ কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো ।
উত্তর: দৃশ্যকল্প-১ এ চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে।ব্যাখ্যা করা হলো- সাধারণত কোনো পদের যৌক্তিক সংজ্ঞায় সমার্থক শব্দ ব্যবহার করা হলে চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে। চক্রক সংজ্ঞা হলো এক প্রকারের ত্রুটিপূর্ণ সংজ্ঞা। যেমন : বাতাস হয় পবন। এখানে পবন হলো বাতাসের প্রতিশব্দ বা সমার্থক শব্দ । তাই এ সংজ্ঞাটি চক্রক সংজ্ঞাজনিত দোষে দুষ্ট।তেমনি উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ শিক্ষক পদের সংজ্ঞায় বলা হয়েছে— শিক্ষক হলেন তিনি যিনি শিক্ষকতা করেন। এখানে শিক্ষক ও যিনি শিক্ষকতা করেনা উভয়ই একই অর্থ নির্দেশ করে। অর্থাৎ একই শব্দের পরিবর্তনগত রূপ মাত্র। অর্থাৎ চক্রক অনুপত্তির বৈশিষ্ট্যের সাথে উদ্দীপকের দৃশ্যকল্প-১ এর যথেষ্ট মিল রয়েছে। তাই বলা যায় যে, দৃশ্যকল্প-১ এ চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো ।
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর