উদ্দীপকে প্লেটো ও যুক্তিবিদদের ধারণায় ইঙ্গিতকৃত বিষয় দুটি পাঠ্যপুস্তকের আলোকে তুলনা করো।
উত্তর: উদ্দীপকে প্লেটো ও যুক্তিবিদদের ধারণায় ইঙ্গিতকৃত বিষয়ে যথাক্রমে বর্ণনা ও যৌক্তিক সংজ্ঞার দৃষ্টান্ত পরিলক্ষিত হয়। নিচে এ দুটি বিষয় পাঠ্যপুস্তকের আলোকে তুলনা করা হলো-যৌক্তিক সংজ্ঞার মাধ্যমে পদের অপরিহার্য অর্থ প্রকাশ করা যায়। এ কারণে আবশ্যিকভাবে সংশ্লিষ্ট পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখ করতে হয়। কিন্তু বর্ণনার ক্ষেত্রে উপলক্ষণ (Proprium) বা অবান্তর লক্ষণ (Accidens) উল্লেখ করে। সংশ্লিষ্ট পদের বিবৃতি দেওয়া হয়। তাই এ ক্ষেত্রে পূর্ণ জাত্যর্থ উল্লেখ করা | হয় না। যেমন: 'মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন জীব'। এখানে 'মানুষ' পদেরপূর্ণ জাত্যর্থ উল্লেখ করা হয়েছে। এ কারণে এটি মানুষ পদের সংজ্ঞা। বিখ্যাত গ্রিক দার্শনিক প্লেটো মানুষ পদ সম্পর্কে বলেন, 'মানুষ হয় স পালকবিহীন দ্বিপদী জীব।' বস্তুত তিনি 'মানুষ' পদের বর্ণনা দিয়েছেন। ল কারণ আলোচ্য বাক্যটিতে 'মানুষ' পদের পূর্ণ জাত্যর্থ প্রকাশ পায় না।যৌক্তিক সংজ্ঞার কোনো মাত্রাভেদ নেই। অর্থাৎ সংজ্ঞা সবসময় একই হয়ে থাকে। কিন্তু বর্ণনার ক্ষেত্রে মাত্রাভেদ আছে। যে বর্ণনায় যত বেশি গুরুত্বপূর্ণ গুণ বা বৈশিষ্ট্য উল্লেখিত হবে সেই বর্ণনা ততবেশি উন্নত হবে। এ কারণে প্রতিটি পদের সংজ্ঞা সুস্পষ্ট ও সুনির্দিষ্ট। পক্ষান্তরে, বর্ণনা সুনির্ধারিত বা সুনির্দিষ্ট নয়।উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, যৌক্তিক সংজ্ঞা একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া। কিন্তু বর্ণনা হলো লৌকিক প্রক্রিয়া। তাই উভয় বিষয় পরস্পর থেকে আলাদা ও স্বতন্ত্র।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে প্লেটো ও যুক্তিবিদদের ধারণায় ইঙ্গিতকৃত বিষয় দুটি পাঠ্যপুস্…
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর