দৃশ্যকল্প-২ এ ইঙ্গিতকৃত বিষয়টি ব্যাখ্যা করো।
উত্তর: কোনো পদের সংজ্ঞা দিতে গিয়ে সংজ্ঞায় রূপক ভাষা ব্যবহার করলে রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে। নিচে বিষয়টি ব্যাখ্যা করা হলো-রূপক সংজ্ঞায় ভাষার মাধুর্য বৃদ্ধিকারক গুণসমূহ অর্থাৎ, একরূপ ধ্বনি ও বর্ণের পুনঃপুন প্রয়োগকে বলা হয় অনুপ্রাস বা ভাষার অলংকার। দুটি ভিন্ন বস্তুর সাদৃশ্যকরণ, যেমন- রক্তের মতো রাঙা; উপমান ও উপমিত পদের অভেদ কল্পনা, যেমন- চাঁদের মতো মুখ ইত্যাদি হলো ভাষার অলংকার বা রূপক গুণ। যৌক্তিক সংজ্ঞা প্রদানের সময় সংজ্ঞায় এরূপ রূপক বা অলংকারিক ভাষা ব্যবহার করলে রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে।তেমনি উদ্দীপকের আলোচ্য দৃষ্টান্তে কবিকে মাধুর্য ও আলোকের প্রচারক বলে অভিহিত করা হয়েছে। দুটি রূপক শব্দ 'মাধুর্য' ও 'আলোকের প্রচারক' আলোচ্য দৃষ্টান্তে ব্যবহৃত হয়েছে। এখানে রূপক শব্দ ব্যবহারে সংজ্ঞেয় পদের অর্থ স্পষ্ট হয়নি। তাই বলা যায় উদ্দীপকে রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ ইঙ্গিতকৃত বিষয়টি ব্যাখ্যা করো।
উদ্দীপক
Mymensingh · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর