করিম ও স্বপনের বক্তব্যে যে ত্রুটিপূর্ণ সংজ্ঞার প্রতিফলন ঘটেছে তাদের যৌক্তিকতা নিরূপণ করো।
উত্তর: করিম ও স্বপনের বক্তব্যে বাহুল্য সংজ্ঞা ও বর্ণনার প্রতিফলন ঘটেছে।উদ্দীপকে বর্ণিত ঘটনায়, করিম বলে, 'কবিরা হলেন বুদ্ধিবৃত্তিসম্পন্ন ভাবানুরাগী ও সৌন্দর্য পিপাসু মানুষ।' এটি একটি বাহুল্য সংজ্ঞা। কারণ উক্ত দৃষ্টান্তে 'কবি' পদের জাত্যর্থের অতিরিক্ত গুণ হিসেবে উপলক্ষণ উল্লেখ করা হয়েছে। এ কারণে এটি বাহুল্য সংজ্ঞার দৃষ্টান্ত। বাহুল্য সংজ্ঞায় পদের জাত্যর্থের অতিরিক্ত গুণ হিসেবে উপলক্ষণ উল্লেখ করা হয়। এ কারণে সংজ্ঞাটি ভ্রান্ত বা ভুল হয়। যুক্তিবিদ্যায় এরূপ ভুলকে বাহুল্য সংজ্ঞাজনিত অনুপপত্তি বলে।অন্যদিকে স্বপন বলে, 'কবিরা হলেন বুদ্ধিবৃত্তিসম্পন্ন জীব এবং কাব্য রচনা করা তাদের মূল কাজ।' এটি আপতিক বা অবান্তর সংজ্ঞার দৃষ্টান্ত। একে বর্ণনাও বলা যায়। কারণ বর্ণনা হলো কোনো পদের উপলক্ষণ অথবা অবান্তর লক্ষণ অথবা জাত্যর্থের অংশ বিশেষের সাথে একত্রে উল্লেখ করার মাধ্যম। এখানে পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখ করা হয় না। স্বপন 'কবি' সম্পর্কে বলতে গিয়ে 'কাব্য রচনা করা তাদের মূল কাজ' নামক যে কথাটি বলেছে তা অবান্তর লক্ষণ, জাত্যর্থ নয়। এ কারণে এটি ভ্রান্ত সংজ্ঞা।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
করিম ও স্বপনের বক্তব্যে যে ত্রুটিপূর্ণ সংজ্ঞার প্রতিফলন ঘটেছে তাদের…
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর