উদ্দীপকে মুমতাহিনার পঠিত সংজ্ঞাটিতে কোন নিয়মটি লঙ্ঘিত হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে মুমতাহিনার পঠিত সংজ্ঞাটিতে দ্বিতীয় নিয়মটি লঙ্ঘিত হয়েছে। নিচে তা ব্যাখ্যা করা হলো-সংজ্ঞার দ্বিতীয় নিয়মানুসারে, যে পদের সংজ্ঞা দিতে হবে সে পদটি থেকে সংজ্ঞার্থ পদকে অধিক স্পষ্ট হতে হবে।' অর্থাৎ, সংজ্ঞায় রূপক বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করা যাবে না। যেমন- সংগীত হলো দুর্মূল্য কোলাহল।এখানে সংগীত পদের সংজ্ঞা দিতে দুর্বোধ্য ভাষা ব্যবহার করা হয়েছে যার ফলে সংজ্ঞার্থ পদ অস্পষ্ট হয়েছে। কোনো পদের সংজ্ঞা দিতে সে পদটি থেকে সংজ্ঞার্থ পদকে অধিক স্পষ্ট হতে হয়। তাই বলা যায় এটি এটি দুর্বোধ্য সংজ্ঞাকে নির্দেশ করে।তেমনি উদ্দীপকে উল্লেখিত ঘটনায়, মুমতাহিনা একটি বই পড়ে জানতে পারে "হস্তী হলো প্রচণ্ড মত্ত চতুষ্কদী দেহধারী এক প্রকার আত্মা"। এখানে হাতির সংজ্ঞা দুর্বোধ্য ভাষায় প্রকাশ করা হয়েছে। যা সুস্পষ্টই সংজ্ঞার দ্বিতীয় নিয়ম লঙ্ঘন।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে মুমতাহিনার পঠিত সংজ্ঞাটিতে কোন নিয়মটি লঙ্ঘিত হয়েছে? ব্যাখ্…
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর