শেয়ারFacebookWhatsApp

দৃশ্যকল্প-২ এ ইঙ্গিতকৃত বিষয়ের সঙ্গে দৃশ্যকল্প-১ এ ইঙ্গিতকৃত বিষয়ের মধ্যে তুলনা করো।

উত্তর: দৃশ্যকল্প-২ এবং ১ এ যথাক্রমে রূপক সংজ্ঞা ও চক্রক সংজ্ঞা নামক দু'টি বিষয়ের ইঙ্গিত রয়েছে। দুটি বিষয়ই সংজ্ঞার নিয়ম লঙ্ঘনজনিত কারণে সৃষ্টি দুটি অনুপপত্তি। নিচে এদের মধ্যে তুলনা করা হলো-আমরা জানি, যৌক্তিক সংজ্ঞায় সর্বদা মূল বা অপরিহার্য শব্দ ব্যবহার করতে হয়। যদি এর পরিবর্তে রূপক শব্দ ব্যবহার করে কোনো পদের সংজ্ঞা দেওয়া হলে রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে। দৃশ্যকল্প-২ এ বর্ণিত, 'কবি হয় মাধুর্য ও আলোকের প্রচারক।' এটি রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তির দৃষ্টান্ত। অন্যদিকে, কোনো পদের সংজ্ঞায় প্রতিশব্দ বা সমার্থক শব্দ ব্যবহার করা হলে চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে। যেমন- দৃশ্যকল্প-১ এ বর্ণিত, 'পরীক্ষা নিয়ন্ত্রক হলেন যিনি পরীক্ষাসমূহ নিয়ন্ত্রণ করেন।' অর্থাৎ, এখানে পরীক্ষা নিয়ন্ত্রক পদের সংজ্ঞা দিতে গিয়ে একই কথার পুনরাবৃত্তি ঘটেছে। এ কারণে দৃশ্যকল্প-১ এ চক্রক সংজ্ঞা নামক অনুপপত্তি ঘটেছে। উৎপত্তিগত অর্থে রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ও চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তির মধ্যে ভিন্নতা বিদ্যমান। সাধারণত যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়ম।।লঙ্ঘন করে কোনো পদের সংজ্ঞায় রূপক শব্দ ব্যবহার করলে রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে। অন্যদিকে, যৌক্তিক সংজ্ঞার তৃতীয় নিয়ম লঙ্ঘন করে সংজ্ঞায় প্রতিশব্দ বা সমার্থক শব্দ ব্যবহার করলে চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে।উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ও চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি উভয়ই যৌক্তিক সংজ্ঞার নিয়ম লঙ্ঘনজনিত কারণে সৃষ্ট। আমরা যদি যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় ও তৃতীয় নিয়ম যথাযথভাবে অনুসরণ করি, তবে উভয় অনুপপত্তি এড়াতে পারব।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

দৃশ্যকল্প-২ এ ইঙ্গিতকৃত বিষয়ের সঙ্গে দৃশ্যকল্প-১ এ ইঙ্গিতকৃত বিষয়ের…

উদ্দীপক

দৃশ্যকল্প-১: পরীক্ষা নিয়ন্ত্রক হলেন যিনি পরীক্ষাসমূহ নিয়ন্ত্রণ করেন।দৃশ্যকল্প-২: কবি হয় মাধুর্য ও আলোকের প্রচারক।

Mymensingh · 2021

উত্তর

বলা বাহুল্য সংজ্ঞা হলো এক প্রকার ত্রুটিপূর্ণ সংজ্ঞা যেখানে কোনো পদের পূর্ণ জাত্যর্থের অতিরিক্ত গুণ হিসেবে উপলক্ষণ উল্লেখ করা হয়।

উত্তর

পরতম জাতি বলতে সর্বোচ্চ জাতিকে বোঝায় যেখানে আর কোনো বৃহত্তর জাতি নির্ণয় করা যায় না। যেমন 'দ্রব্য' একটি পরতম-জাতি। কারণ এর থেকে আর কোনো বড় বা বৃহত্তর জাতির নির্দেশ করা যায় না।পরমত জাতি থেকে বড় কোনো জাতি নির্দেশ করা যায়না।পরমত জাতি হলো সরবোচ্চ জাতি। তাই বলা যায় পরতম জাতির সংজ্ঞা দেওয়া সম্ভব নয়।

উত্তর

কোনো পদের সংজ্ঞা দিতে গিয়ে সংজ্ঞায় রূপক ভাষা ব্যবহার করলে রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে। নিচে বিষয়টি ব্যাখ্যা করা হলো-রূপক সংজ্ঞায় ভাষার মাধুর্য বৃদ্ধিকারক গুণসমূহ অর্থাৎ, একরূপ ধ্বনি ও বর্ণের পুনঃপুন প্রয়োগকে বলা হয় অনুপ্রাস বা ভাষার অলংকার। দুটি ভিন্ন বস্তুর সাদৃশ্যকরণ, যেমন- রক্তের মতো রাঙা; উপমান ও উপমিত পদের অভেদ কল্পনা, যেমন- চাঁদের মতো মুখ ইত্যাদি হলো ভাষার অলংকার বা রূপক গুণ। যৌক্তিক সংজ্ঞা প্রদানের সময় সংজ্ঞায় এরূপ রূপক বা অলংকারিক ভাষা ব্যবহার করলে রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে।তেমনি উদ্দীপকের আলোচ্য দৃষ্টান্তে কবিকে মাধুর্য ও আলোকের প্রচারক বলে অভিহিত করা হয়েছে। দুটি রূপক শব্দ 'মাধুর্য' ও 'আলোকের প্রচারক' আলোচ্য দৃষ্টান্তে ব্যবহৃত হয়েছে। এখানে রূপক শব্দ ব্যবহারে সংজ্ঞেয় পদের অর্থ স্পষ্ট হয়নি। তাই বলা যায় উদ্দীপকে রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে।

উত্তর

দৃশ্যকল্প-২ এবং ১ এ যথাক্রমে রূপক সংজ্ঞা ও চক্রক সংজ্ঞা নামক দু'টি বিষয়ের ইঙ্গিত রয়েছে। দুটি বিষয়ই সংজ্ঞার নিয়ম লঙ্ঘনজনিত কারণে সৃষ্টি দুটি অনুপপত্তি। নিচে এদের মধ্যে তুলনা করা হলো-আমরা জানি, যৌক্তিক সংজ্ঞায় সর্বদা মূল বা অপরিহার্য শব্দ ব্যবহার করতে হয়। যদি এর পরিবর্তে রূপক শব্দ ব্যবহার করে কোনো পদের সংজ্ঞা দেওয়া হলে রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে। দৃশ্যকল্প-২ এ বর্ণিত, 'কবি হয় মাধুর্য ও আলোকের প্রচারক।' এটি রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তির দৃষ্টান্ত। অন্যদিকে, কোনো পদের সংজ্ঞায় প্রতিশব্দ বা সমার্থক শব্দ ব্যবহার করা হলে চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে। যেমন- দৃশ্যকল্প-১ এ বর্ণিত, 'পরীক্ষা নিয়ন্ত্রক হলেন যিনি পরীক্ষাসমূহ নিয়ন্ত্রণ করেন।' অর্থাৎ, এখানে পরীক্ষা নিয়ন্ত্রক পদের সংজ্ঞা দিতে গিয়ে একই কথার পুনরাবৃত্তি ঘটেছে। এ কারণে দৃশ্যকল্প-১ এ চক্রক সংজ্ঞা নামক অনুপপত্তি ঘটেছে। উৎপত্তিগত অর্থে রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ও চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তির মধ্যে ভিন্নতা বিদ্যমান। সাধারণত যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়ম।।লঙ্ঘন করে কোনো পদের সংজ্ঞায় রূপক শব্দ ব্যবহার করলে রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে। অন্যদিকে, যৌক্তিক সংজ্ঞার তৃতীয় নিয়ম লঙ্ঘন করে সংজ্ঞায় প্রতিশব্দ বা সমার্থক শব্দ ব্যবহার করলে চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে।উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ও চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি উভয়ই যৌক্তিক সংজ্ঞার নিয়ম লঙ্ঘনজনিত কারণে সৃষ্ট। আমরা যদি যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় ও তৃতীয় নিয়ম যথাযথভাবে অনুসরণ করি, তবে উভয় অনুপপত্তি এড়াতে পারব।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।