অর্ণবের উত্তরে সংজ্ঞার কোন নিয়ম লঙ্ঘন হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: অর্ণবের উত্তরে সংজ্ঞার চতুর্থ নিয়ম লঙ্ঘন হয়েছে। নিচে তা ব্যাখ্যা করা হলো-সংজ্ঞার চতুর্থ নিয়মানুসারে, সংজ্ঞা সদর্থক বা ইতিবাচক করা সম্ভব হলে তাকে নঞর্থক বা নেতিবাচক করা যাবে না। এ নিয়ম লঙ্ঘন করলে নেতিবাচক সংজ্ঞা অনুপপত্তি (Fallacy of Negative Definition) ঘটে। যথা- 'শান্তি হচ্ছে যুদ্ধের অনুপস্থিতি', 'ন্যায় তাকেই বলে যা অন্যায় নয়' ইত্যাদি। কোনো পদের সংজ্ঞায় নঞর্থক ভাষা ব্যবহার করা হলে সংজ্ঞা ভ্রান্ত বা ত্রুটিপূর্ণ হবে। এরূপ সংজ্ঞাকে বলা হয় নঞর্থক বা নেতিবাচক সংজ্ঞা। যেমন- যে মানুষ সৎ নয় তিনিই অসৎ।এখানে সংজ্ঞার চতুর্থ নিয়ম লঙ্ঘন করা হয়েছে।তেমনি উদ্দীপকের অর্ণব বলে যে, 'যা অবরোহ নয় তাই আরোহ'। এ সংজ্ঞায় আরোহ অনুমানে কী কী বৈশিষ্ট্য আছে তা বলা হয়নি। বরং নেতিবাচকভাবে উল্লেখ করা হয়েছে। তাই বলা যায় যে, উদ্দীপকের অর্ণবের উত্তরে সংজ্ঞার চতুর্থ নিয়ম লঙ্ঘিত হয়েছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
অর্ণবের উত্তরে সংজ্ঞার কোন নিয়ম লঙ্ঘন হয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর