উদ্দীপকের পাঠানের বক্তব্যে সংজ্ঞার কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের পাঠানের বক্তব্যে নঞর্থক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। কেননা, যেভাবে সংজ্ঞা প্রদান করলে নঞর্থক সংজ্ঞা অনুপপত্তি ঘটে উদ্দীপকের পাঠান সেভাবে সংজ্ঞা প্রদান করেছে।যৌক্তিক সংজ্ঞায় কোনো একটি পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখের মাধ্যমে। পদটিকে স্পষ্টভাবে প্রকাশ করা হয়। আর যৌক্তিক সংজ্ঞার সুনির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে। কোনো পদের সংজ্ঞা প্রদানের ক্ষেত্রে এই নিয়মগুলো আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। যৌক্তিক সংজ্ঞার চতুর্থ নিয়ম অনুযায়ী সংজ্ঞায় নঞর্থক ভাষা ব্যবহার করা যায় না। যদি যৌক্তিক সংজ্ঞার এ নিয়ম লঙ্ঘন করে কোনো পদের সংজ্ঞায় নঞর্থক। ভাষা ব্যবহার করা হয় তাহলে সংজ্ঞা ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক সংজ্ঞার এ তুটিকে নঞর্থক সংজ্ঞা অনুপপত্তি বলে। উদ্দীপকের পাঠান 'মানুষ' পদের সংজ্ঞায় 'মানুষ নয় জড়বস্তু' বলে সংজ্ঞা প্রদান করেছে। এখানে। পাঠান যৌক্তিক সংজ্ঞার নিয়ম অমান্য করে সংজ্ঞায় নর্থক ভাষা ব্যবহার করেছে। তাই বলা যায় পাঠানের বক্তব্যে নঞর্থক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের পাঠানের বক্তব্যে সংজ্ঞার কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? ব্যাখ…
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর