যৌক্তিক সংজ্ঞার নিয়মের আলোকে দৃশ্যকল্প-২ ও ৩ এর যথার্থতা বিচার করো।
উত্তর: যৌক্তিক সংজ্ঞার পঞ্চম নিয়মের আলোকে বলা যায়, দৃশ্যকল্প-২ ও ৩ উভয়ই ভ্রান্ত সংজ্ঞার দৃষ্টান্ত। নিচে এর যথার্থতা বিশ্লেষণ করা হলো-যৌক্তিক সংজ্ঞার পঞ্চম নিয়মে বলা হয়, যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদের সাথে সংজ্ঞার্থ পদ সহজভাবে রূপান্তরযোগ্য হতে হবে। অর্থাৎ সংজ্ঞার্থ পদের ব্যত্যর্থ হবে সংজ্ঞেয় পদের ব্যক্ত্যর্থের সমান। এই নিয়ম লঙ্ঘন করলে দুটি অনুপপত্তি ঘটবে। যথা- (ক) অতিব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি এবং (খ) অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি । কোনো পদের সংজ্ঞায় সংজ্ঞেয় পদের পূর্ণ ব্যক্ত্যর্থের পরিবর্তে আংশিক ব্যক্ত্যর্থ উল্লেখ করা হলে অতিব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে। অন্যদিকে, কোনো পদের সংজ্ঞায় সংজ্ঞেয় পদের পূর্ণ ব্যক্ত্যর্থের অতিরিক্ত কোনো গুণ উল্লেখ করা হলে সংজ্ঞার্থ পদের ব্যত্যর্থ সংজ্ঞেয় পদের ব্যক্ত্যর্থ অপেক্ষা কম হয়। ফলে অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে।দৃশ্যকল্প-২ এ বর্ণিত, জলচর প্রাণী হয় মাছ। এখানে সংজ্ঞেয় পদ 'জলচর প্রাণী' পদের ব্যক্ত্যর্থ হলো সকল জলচর প্রাণী। অর্থাৎ মাছ, কাকড়া, শুশুক ইত্যাদি। কিন্তু উল্লেখিত দৃষ্টান্ত জলচর প্রাণী হিসেবে শুধু মাছ উল্লেখ করার কারণে সংজ্ঞেয় পদের ব্যক্ত্যর্থ হ্রাস পেয়েছে। ফলে অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে। অন্যদিকে, দৃশ্যকল্প-৩ এ মাছকে শুধু জলচর প্রাণী বললে সকল জলচর প্রাণী হিসেবে মাছকে উল্লেখ করা হয়। এতে মাছের ব্যক্ত্যর্থ বৃদ্ধি পায়। এর ফলে অতিব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে। তাই বলা যায়, যৌক্তিক সংজ্ঞার পঞ্চম নিয়মের আলোকে দৃশ্যকল্প-২ ও ৩ উভয় ভ্রান্ত সংজ্ঞার দৃষ্টান্ত।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
যৌক্তিক সংজ্ঞার নিয়মের আলোকে দৃশ্যকল্প-২ ও ৩ এর যথার্থতা বিচার করো।
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর