দৃশ্যকল্প-১ এ কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-১ এ নঞর্থক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে। নিচে তা ব্যাখ্যা করা হলো-কোনো পদের সংজ্ঞায় নঞর্থক ভাষা ব্যবহার করা হলে সংজ্ঞা ভ্রান্ত বা ত্রুটিপূর্ণ হবে। এরূপ সংজ্ঞাকে বলা হয় নঞর্থক বা নেতিবাচক সংজ্ঞা। যেমন- 'পাপ নয় পুণ্য', 'পাখি নয় চতুষ্পদ'। এ সংজ্ঞা দুটোতে 'পাপ' ও 'পাখির' মধ্যে কী কী বৈশিষ্ট্য আছে তা বলা হয়নি। সংজ্ঞায় পদগুলোর মধ্যে যে গুণ নেই শুধু তাই উল্লেখ করা হয়েছে। পাপ নয় পূন্য দ্বারা পাপের বৈশিষ্ট্য না বুঝিয়ে পাপ পূণ্য নয় এটা বুঝানো হয়েছে। তাই এটি একটি নঞর্থক সংজ্ঞাজনিত অনুপত্তি। তেমনি দৃশ্যকল্প-১ এ বলা হয়েছে , 'সমাজবিজ্ঞান নয় রাষ্ট্রবিজ্ঞান। "এখানে সমাজবিজ্ঞান কিংবা রাষ্ট্রবিজ্ঞান কী তা বলা হয়নি, বরং সমাজবিজ্ঞানকে নেতিবাচকভাবে উল্লেখ করা হয়েছে। তাই বলা যায় যে, উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ নঞর্থক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Rajshahi · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর