রফিকের বক্তব্যে যৌক্তিক সংজ্ঞার কোন নিয়মের অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো।
উত্তর: রফিকের বক্তব্যে রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে। ব্যাখ্যা করা হলো-কোনো পদের সংজ্ঞায় রূপক শব্দ ব্যবহার করলে রূপক সংজ্ঞা নামক অনুপপত্তি ঘটবে। যেমন, সিংহ হচ্ছে পশুরাজ। এটি একটি রূপক সংজ্ঞা। কারণ এখানে 'সিংহ' পদের সংজ্ঞা দিতে গিয়ে পশুরাজ' নামক রূপক শব্দ ব্যবহার করা হয়েছে। তাই এখানে রূপক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। অনুরূপ দৃষ্টান্ত উদ্দীপকের রফিকের বক্তব্যে পরিলক্ষিত হয়।তেমনি উদ্দীপকের রফিক বলে, 'কবিরা হলেন সমাজের দর্পণ।' আমরা জানি দর্পণ অর্থ আয়না। অর্থাৎ কবিরা হলেন সমাজের আয়না স্বরূপ-এ কথাটি বোঝানোর জন্য রফিক এই উক্তিটি করে। অর্থাৎ, এখানে আলো বোঝাতে দর্পণ কথাটি রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। তাই বলা যায় যে, রফিকের বক্তব্যে রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
রফিকের বক্তব্যে যৌক্তিক সংজ্ঞার কোন নিয়মের অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্য…
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর