উদ্দীপকে অনিক এর সংজ্ঞা থেকে মামুনের সংজ্ঞা কেন পৃথক? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে অনিক অবান্তর সংজ্ঞা এবং মামুন যৌক্তিক সংজ্ঞা দিয়েছে। দুই সংজ্ঞার বৈশিষ্ট্যের ভিন্নতার কারণে উভয়ের সংজ্ঞা পরস্পর থেকে পৃথক। নিচে তা বিশ্লেষণ করা হলো-সংজ্ঞায় জাত্যর্থের অতিরিক্ত গুণ থাকলে এবং তা অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ হলে অবান্তর লক্ষণজনিত সংজ্ঞা অনুপপত্তি ঘটে। যেমন- উদ্দীপকের অনিক বলে, মানুষ একটা হাস্যপ্রিয়, অনুভূতিপ্রবণ, সামাজিক জীব। এ দৃষ্টান্তে 'হাস্যপ্রিয়', 'অনুভূতিপ্রবণ', সামাজিক গুণগুলো মানুষের অবান্তর লক্ষণ। পাশাপাশি মানুষ পদের অপরিহার্য দিক হিসেবে বুদ্ধিবৃত্তি উল্লেখ করা হয়নি। এসব কারণেই অনিকের সংজ্ঞাটি অবান্তর সংজ্ঞার দৃষ্টান্ত। এই সংজ্ঞার মাধ্যমে পদের অপরিহার্য অর্থ জানা যায় না। কারণ এটি একটি ভ্রান্ত প্রক্রিয়া। অন্যদিকে, মামুন বলেছে, মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন জীব। এখানে সে 'মানুষ' পদের পূর্ণ জাত্যর্থ হিসেবে আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ উল্লেখ করেছে। পাশাপাশি মানুষ পদের অতিরিক্ত কোনো গুণ উল্লেখ 'করেনি। এ কারণে এটি মানুষ পদের যথার্থ সংজ্ঞা।উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, অবান্তর সংজ্ঞা ও যৌক্তিক সংজ্ঞা দুটি ভিন্ন বিষয়। কোনো পদের অপরিহার্য অর্থ জানার জন্য যৌক্তিক সংজ্ঞা একটি মাধ্যম, অবান্তর সংজ্ঞা নয়।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে অনিক এর সংজ্ঞা থেকে মামুনের সংজ্ঞা কেন পৃথক? বিশ্লেষণ করো।
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর