দৃষ্টান্ত-২ এ যৌক্তিক সংজ্ঞার কোন ধরনের অনুপপত্তি সংঘটিত হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: দৃষ্টান্ত-২ এ দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি সংঘটিত হয়েছে। ব্যাখ্যা করা হলো-সংজ্ঞাকে সংজ্ঞেয় পদের চেয়ে স্পষ্ট হতে হবে। কোনো পদের সংজ্ঞায় বহু অর্থবোধক বা দুর্বোধ্য শব্দ ব্যবহার করা যাবে না। সংজ্ঞায় সহজ-সরল ভাষার পরিবর্তে দুর্বোধ্য ভাষা ব্যবহার করলে দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে। দুর্বোদ্ধ সংজ্ঞাজনিত অনুপত্তিতে সহজ সরল ভাষা ব্যবহার না করে তুলনামূলক কঠিন ভাষা ব্যবহার করা হয়।তেমনি দৃষ্টান্ত-২ এ বলা হয়েছে, নদী হলো সতত চলনশীল স্রোতস্বিনী জলাধার। এখানে নদীকে দুর্বোধ্যভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। এ সংজ্ঞার প্রতিটি শব্দ অত্যন্ত কঠিন, জটিল ও দুর্বোধ্য। সংজ্ঞায় সহজ-সরল ভাষার পরিবর্তে দুর্বোধ্য ভাষা ব্যবহার করা হয়েছে বিধায় দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-২ এ যৌক্তিক সংজ্ঞার কোন ধরনের অনুপপত্তি সংঘটিত হয়েছে? ব্য…
উদ্দীপক
Dinajpur · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর