সংজ্ঞার নিয়মের আলোকে দৃশ্যকল্প-১ ও ৩ এর সম্পর্ক বিশ্লেষণ করো।
উত্তর: দৃশ্যকল্প-১ ও ৩ যথাক্রমে যৌক্তিক সংজ্ঞার তৃতীয় ও দ্বিতীয় নিয়মের সাথে সাদৃশ্যপূর্ণ। নিচে উভয় বিষয়ের সম্পর্ক সংজ্ঞার নিয়মের আলোকে বিশ্লেষণ করা হলো-সংজ্ঞার তৃতীয় নিয়মানুসারে, যে 'পদের সংজ্ঞা দেয়া হয়, সংজ্ঞায় সে পদ বা তার সমার্থক পদ ব্যবহার করা যাবে না। এ নিয়ম লঙ্ঘন করলেচক্রক সংজ্ঞানুপপত্তি ঘটে। অর্থাৎ কোনো পদের সংজ্ঞা দিতে গিয়ে ভিন্ন ভাষার সেই পদের পুনরুক্তি করা হলে সংজ্ঞাটায় ভ্রান্তি দেখা দিবে। এ অনুপপত্তির নাম চক্রক সংজ্ঞা অনুপপত্তি। যেমন- দৃশ্যকল্প-১ এ বর্ণিত, হেঁশেল হলো রান্নাঘর। এ সংজ্ঞাটা ভ্রান্ত। এতে নতুন কিছুই বলা হয়নি। ফলে সংজ্ঞেয় পদটার অর্থ মোটেই সুস্পষ্ট হয়নি। এখানে 'হেঁশেল' ও 'রান্নাঘর' হলো সমার্থক শব্দ। যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়মানুসারে, যে পদের সংজ্ঞা নির্দেশ করা হয় সংজ্ঞাটা সে. পদ অপেক্ষা স্পষ্টতর হবে, সংজ্ঞাটি রূপকের মাধ্যমে বা দুর্বোধ্য ভাষায় ব্যক্ত করা যাবে না। এ নিয়মটি লঙ্ঘন করে সংজ্ঞায় কোনো রূপক বা দুর্বোধ্য শব্দ ব্যবহার করা হলে রূপক সংজ্ঞা কিংবা দুর্বোধ্য সংজ্ঞা অনুপপত্তি ঘটবে। দৃশ্যকল্প-৩ এ উল্লেখিত, ইংল্যান্ড হলো ক্রিকেটের মক্কা। এটা হলো একটি রূপক সংজ্ঞা। কারণ এখানে 'ক্রিকেট' পদের সংজ্ঞা দিতে গিয়ে মক্কা নামক রূপক শব্দ ব্যবহার করা হয়েছে।উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, দৃশ্যকল্প-১ ও ৩ যথাক্রমে যৌক্তিক সংজ্ঞার তৃতীয় ও দ্বিতীয় নিয়মের সাথে সাদৃশ্যপূর্ণ। কারণ উভয় দৃষ্টান্তে সংজ্ঞার তৃতীয় ও দ্বিতীয় নিয়ম লঙ্ঘনজনিত অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
সংজ্ঞার নিয়মের আলোকে দৃশ্যকল্প-১ ও ৩ এর সম্পর্ক বিশ্লেষণ করো।
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর