প্রকৃত আরোহের দৃষ্টিকোণ থেকে দৃশ্যকল্প-২-এর যথার্থতা বিশ্লেষণ কর।
উত্তর: প্রকৃত আরোহের দৃষ্টিকোণ থেকে 'দৃশ্যকল্প-২'-এর মাধ্যমে সাদৃশ্যমূলক অনুমান নির্দেশিত হয়েছে। নিচে এর যথার্থতা বিশ্লেষণ করা হলো-সাদৃশ্যানুমানে যেভাবে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় এখানে সেভাবে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। প্রকৃত আরোহের শ্রেণিবিভাগগুলোর মধ্যে সর্বশেষ শ্রেণিবিভাগ হলো সাদৃশ্যমূলক অনুমান। এখানে সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়ে থাকে। তাই বলা যায়, যে আরোহে দুটি বিষয়ে, কতিপয় সাদৃশ্য লক্ষ করে তাদের মধ্যে নতুন কোনো সাদৃশ্য অনুমান করা হয় তাকে সাদৃশ্যমূলক অনুমান বলে। সাদৃশ্যানুমানের সিদ্ধান্তের ভিত্তি সাদৃশ্য। এই প্রকার আরোহের সিদ্ধান্ত তাই সম্ভাব্য হয়ে থাকে। এখানে কার্যকারণ সম্পর্ক নির্ণয় করা হয় না, তবে কার্যকারণ সম্পর্কের ইঙ্গিত থাকে। এখানে মৌলিক প্রাসঙ্গিক ও অপরিহার্য সাদৃশ্যের ভিত্তিতে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হলে সেটি অধিক সম্ভাব্য, এমনকি সত্যও হতে পারে। এই প্রকার আরোহের সিদ্ধান্তের নিশ্চয়তা দেওয়া যায় না। এটি অধিক সম্ভাব্য বা কম সম্ভাব্য হয়। সাধারণ মানুষ দৈনন্দিন জীবনের বিভিন্ন ক্ষেত্রে এই প্রকার আরোহ ব্যবহার করে থাকে। 'দৃশ্যকল্প-২'-এ নেইমার ও রোনালদোর মধ্যে সাদৃশ্য বিবেচনা করে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। তাই 'দৃশ্যকল্প-২'-এর মাধ্যমে সাদৃশ্যানুমান নির্দেশিত হয়েছে।উপরিউক্ত আলোচনা থেকে বলা যায় যে, সাদৃশ্যানুমান প্রকৃত আরোহ হলেও এখানে কার্যকারণ সম্পর্ক বিদ্যমান থাকে না। তাই এ আরোহের সিদ্ধান্তের নিশ্চয়তা দেওয়া যায় না। এটি সম্ভাব্য হয়ে থাকে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
প্রকৃত আরোহের দৃষ্টিকোণ থেকে দৃশ্যকল্প-২-এর যথার্থতা বিশ্লেষণ কর।
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর