দৃশ্যকল্প-২ ও দৃশ্যকল্প-৩-এ যৌক্তিক সংজ্ঞাগত যে পার্থক্য রয়েছে তা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ অব্যাপক সংজ্ঞা এবং দৃশ্যকল্প-৩ এ অতিব্যাপক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। নিচে এদের মধ্যকার পার্থক্য বিশ্লেষণ করা হলো-উদ্দীপকের 'দৃশ্যকল্প-২' এ দুগ্ধজাত পণ্যকে পণির হিসেবে আভাহত করা হয়েছে। আর এর মাধ্যমে এখানে অধ্যাপক সংজ্ঞা অনুপপতি ঘটেছে। যৌক্তিক বিভাগের প্রথম নিয়ম অনুযায়া কোনো পদের সংজ্ঞায় পদটির পূর্ণ জাত্যর্থ উল্লেখ করতে হবে, পূর্ণ জাতার্থের কম বাবেশি উল্লেখ করা যাবে না। যদি কোনো পদের সংজ্ঞায় পূর্ণ জাত্যর্থের অতিরিক্ত কোনো গুণের উল্লেখ করা হয় তখন সংজ্ঞা ত্রুটিপূর্ণ হয়। সংজ্ঞার এ ত্রুটিকে অব্যাপক সংজ্ঞা অনুপপত্তি বলে। অপরদিকে উদ্দীপকের 'দৃশ্যকল্প-৩' এ চালকে কেবল শর্করা জাতীয় বলে অভিহিত করা হয়েছে। আর এর মাধ্যমে এখানে অতিব্যাপক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। যৌক্তিক সংজ্ঞার নিয়ম অনুযায়ী কোনো পদের সংজ্ঞায় পদটির পূর্ণ জাত্যর্থ উল্লেখ করতে হয়, পূর্ণ জাত্যর্থের কম বা বেশি উল্লেখ করা যায় না। যদি কোনো পদের সংজ্ঞায় পূর্ণ জাত্যর্থের কম উল্লেখ করা হয় তাহলে সংজ্ঞা ত্রুটিপূর্ণ হয়। সংজ্ঞার এ ত্রুটিকে অতিব্যাপক সংজ্ঞা অনুপপত্তি বলে। 'দৃশ্যকল্প-৩' এ চালের সংজ্ঞায় আংশিক জাত্যর্থ উল্লেখ করা হয়েছে। তাই দৃশ্যকল্প-৩ এ অতিব্যাপক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। তাই বলা যায়, দৃশ্যকল্প-২ এর বিধেয় পদের ব্যক্ত্যর্থ উদ্দেশ্য পদের ব্যাস্ত্যর্থের তুলনায় কম কিন্তু দৃশ্যকল্প-৩ এর বিধেয় পদের ব্যক্ত্যর্থ উদ্দেশ্য পদের ব্যক্ত্যর্থের তুলনায় বেশি।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-২ ও দৃশ্যকল্প-৩-এ যৌক্তিক সংজ্ঞাগত যে পার্থক্য রয়েছে তা ব…
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর