দৃশ্যকল্প-১ প্রকৃত আরোহের কোন রূপটি নির্দেশ করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: 'দৃশ্যকল্প-১' প্রকৃত আরোহের শ্রেণিবিভাগ বৈজ্ঞানিক আরোহকে নির্দেশ করছে। নিচে তা ব্যাখ্যা করা হলো- বৈজ্ঞানিক আরোহে যে প্রক্রিয়ায় সিদ্ধান্ত গ্রহণ করা হয় এখানে সে প্রক্রিয়ায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।প্রকৃত আরোহের শ্রেণিবিভাগগুলোর প্রথমটি হলো বৈজ্ঞানিক আরোহ।। এখানে একদিকে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও অন্যদিকে কার্যকারণ নিয়ম বিদ্যমান থাকে। তাই বলা যায়, যে আরোহে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি ও কার্যকারণ নিয়মের ওপর নির্ভর করে বিশেষ বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তাকে বৈজ্ঞানিক আরোহ বলে। এখানে অনুকূল ও প্রতিকূল উভয় প্রকার দৃষ্টান্ত বিবেচনা করা হয়। বৈজ্ঞানিক আরোহে ঘটনার প্রাসঙ্গিকতা বিচার করা হয় এবং অপ্রয়োজনীয় অংশগুলো বাদ দেওয়া হয়। বৈজ্ঞানিক আরোহে প্রকল্প প্রণয়ন করা হয় এবং এখানে শ্রেণিকরণের ভূমিকা আছে। এছাড়া কার্যকারণ সম্পর্কের ওপর প্রতিষ্ঠিত বিধায় এই প্রকার আরোহ নিশ্চিত সিদ্ধান্ত প্রতিষ্ঠা করতে পারে।তেমনি 'দৃশ্যকল্প-১'-এ যেভাবে বিশেষ বিশেষ দৃষ্টান্ত থেকে সার্বিক সংশ্লেষক সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে ঠিক সেভাবেই বৈজ্ঞানিক আরোহের পদ্ধতি অনুসরণ করা হয়েছে। তাই 'দৃশ্যকল্প-১'-এর মাধ্যমে প্রকৃত আরোহের রূপ বৈজ্ঞানিক আরোহ নির্দেশিত হয়েছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ প্রকৃত আরোহের কোন রূপটি নির্দেশ করেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর