উদ্দীপকে সুমন প্রদত্ত সংজ্ঞায় কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে সুমন প্রদত্ত সংজ্ঞায় চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে। ব্যাখ্যা করা হলো-চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি হলো একপ্রকার ভ্রান্ত সংজ্ঞা। এ সংজ্ঞায় সংজ্ঞেয় পদের সমার্থক শব্দ ব্যবহার করা হয়। এতে একই কথার পুনরাবৃত্তি ঘটে। যেমন- হস্ত হয় হাত,বায়ু হয় বাতাস,অগ্নি হয় আগুন ইত্যাদি । এখানে হস্ত-হাত,বায়ু-বাতাস,অগ্নি অনল এগুলো একই ধরনের শব্দ বা সমার্থক শব্দ। তাই এগুলো চক্রক সংজ্ঞার দৃষ্টান্ত।তেমনি উদ্দীপকের সুমন 'মানুষ' পদের সংজ্ঞা দিতে গিয়ে বলে, 'মানুষ হলো মনুষ্যজাতীয় জীব।' এখানে সে মানুষ পদের কোনো প্রয়োজনীয় গুণ উল্লেখ করেনি; বরং মানুষ ও মনুষ্যজাতীয় জীব দুটি প্রতিশব্দ ব্যবহার করেছে মাত্র। যেহুতু সংজ্ঞাটিতে দুটি একই প্রতিশব্দ বা সমার্থক শব্দ ব্যবহার করা হয়েছে। তাই বলা যায় উদ্দীপকের সুমনের সংজ্ঞাটি ত্রুটিপূর্ণ। এরূপ ত্রুটিপূর্ণ সংজ্ঞাই হলো চক্রক সংজ্ঞা।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে সুমন প্রদত্ত সংজ্ঞায় কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর