উদ্দীপকে মুমতাহিনার পঠিত বিষয়টিতে যে ধরনের সমস্যা উদ্ভব ঘটেছে তা বিশ্লেষণ করো।
উত্তর: চুল মুমতাহিনার পঠিত বিষয়টিতে কঠিন বা দুর্বোধ্য শব্দ ব্যবহার করে হাতির সংজ্ঞা দেওয়া হয়েছে। এ কারণে সংজ্ঞাটিতে দুর্বোধ্য সংজ্ঞাজনিত উদ্ভব ঘটেছে। বিশ্লেষণ করা হলো-কোনো পদের সংজ্ঞায় সহজ-সরল বা সুস্পষ্ট ভাষা ব্যবহার না করে জটিল বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করলে দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে। যেমন: 'বক হলো শ্বেত-শুভ্র, দীর্ঘ-গ্রীবা, স্থিতাচারী, সুশ্রী বিহঙ্গ'। এখানে ব্যবহৃত ভাষা জটিল প্রকৃতির। এ জটিলতাই সংজ্ঞাটিকে দুর্বোধ্য করেছে। উদ্দীপকে মুমতাহিনার পঠিত বিষয়ে বলা হয়েছে, “হস্তী হলো প্রচণ্ড মত্ত চতুষ্পদী দেহধারী এক প্রকার আত্মা"। এখানে হাতি পদের সংজ্ঞা দিতে গিয়ে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে তা দুর্বোধ্য প্রকৃতির। যেমন- 'হস্তী' হলো হাতি, 'প্রচণ্ড মত্ত' বলতে বোঝায় বেশি মাতাল বা ক্ষিপ্ত প্রকৃতির এবং 'চতুষ্পদী' বলতে চার পা বিশিষ্ট প্রাণীকে বোঝায়। এভাবে মুমতাহিনার পঠিত সংজ্ঞাটিতে কঠিন কঠিন ভাষা ব্যবহারের কারণে হাতির সংজ্ঞা দুর্বোধ্য হয়েছে। উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, মুমতাহিনার পঠিত বিষয়ে দুর্বোধ্য শব্দ ব্যবহার করে হাতির সংজ্ঞা দেওয়ার কারণে সংজ্ঞাটিতে দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে মুমতাহিনার পঠিত বিষয়টিতে যে ধরনের সমস্যা উদ্ভব ঘটেছে তা বি…
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর