দৃশ্যকল্প-১ এ প্রদত্ত সংজ্ঞার কোন ধরনের অনুপপত্তি সংঘটিত হয়েছে? নিয়মসহ ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-১ এ চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি সংঘটিত হয়েছে। নিচে তা নিয়মসহ ব্যাখ্যা করা হলো-কোনো পদের সংজ্ঞা দিতে গিয়ে ভিন্ন ভাষার সেই পদের পুনরক্তি করা হলে সংজ্ঞাটায় ভ্রান্তি দেখা দিবে। এ অনুপপত্তির নাম চক্রক সংজ্ঞা অনুপপত্তি। চক্রক সংজ্ঞায় সমার্থক শব্দ ব্যবহার করা হয় অর্থাৎ পদের পুনরুক্তি ঘটে। যেমন - 'মানুষ হলো মানব সন্তান'। এ সংজ্ঞাটি ভ্রান্ত। এতে নতুন কিছুই বলা হয়নি, ফলে সংজ্ঞেয় পদটার অর্থ মোটেই সুস্পষ্ট হয়নি একাইে 'মানুষ' ও 'মানব সন্তান' হলো সমার্থক শব্দ। অনুরূপভাবে দৃশ্যকল্প-১ এ বলা হয়েছে, যিনি শিক্ষকতা করেন তিনি হলেন শিক্ষক। এখানে শিক্ষক ও যিনি শিক্ষকতা করেন সমার্থক শব্দ ব্যবহার হয়েছে। শিক্ষক সম্পর্কে একই কথা পুনর্ব্যক্ত করা হয়েছেলেন বলে দৃশ্যকল্প-১ এ চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ প্রদত্ত সংজ্ঞার কোন ধরনের অনুপপত্তি সংঘটিত হয়েছে? নিয়…
উদ্দীপক
Comilla · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর