পাঠ্যপুস্তকের আলোকে রাবেয়া ও রোদেলার বক্তব্য দুটির পার্থক্য বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের রাবেয়া ও রোদেলার বক্তব্যে যথাক্রমে যৌক্তিক সংজ্ঞা ও বর্ণনার বিষয়টি লক্ষ করা যায়। নিচের উভয় বিষয়ের সাথে পারস্পরিক পার্থক্য বিশ্লেষণ করা হলো-যৌক্তিক সংজ্ঞায় পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখ করতে হয়। যেমন- 'মানুষ' পদের সংজ্ঞায়নে জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি উভয় গুণ উল্লেখ করলে তা যৌক্তিক সংজ্ঞা হিসেবে বিবেচিত হবে। উদ্দীপকের রাবেয়া বলে, 'মানুষ হলো বুদ্ধিবৃত্তিসম্পন্ন জীব।' এখানে সে মানুষ পদের অপরিহার্য গুণ উল্লেখ করেছে বলে এটি যৌক্তিক সংজ্ঞার দৃষ্টান্ত। বস্তুত সংজ্ঞা একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া।অন্যদিকে, উদ্দীপকের রোদেলার বক্তব্যে পরিলক্ষিত বিষয় অর্থাৎ বর্ণনার ক্ষেত্রে পদের পূর্ণ জাত্যর্থ বা অপরিহার্য অর্থ উল্লেখ করা হয় না, নিছক বিবৃতি দেওয়া হয়। এ কারণে এটি একটি লৌকিক প্রক্রিয়া। সংজ্ঞার ক্ষেত্রে জাত্যর্থ ছাড়া অন্য কোনো গুণ উল্লেখ করা হয় না। অর্থাৎ, সংজ্ঞায় অবান্তর গুণ আরোপ করা যায় না। এ কারণে যেসব পদের সংজ্ঞা দেওয়া যায় সেসব পদের বর্ণনাও দেওয়া সম্ভব। অপরদিকে, বর্ণনার ক্ষেত্রে উপলক্ষণ ও অবান্তর লক্ষণ উল্লেখ করা হয়। এ কারণে এমন অনেক পদ বা বিষয় রয়েছে যার বর্ণনা দেওয়া গেলেও সংজ্ঞা দেওয়া যায় না। যেমন- দ্রব্য, টাকা, সততা ইত্যাদি।উপরের আলোচনা থেকে বলা যায়, যৌক্তিক সংজ্ঞা ও বর্ণনা দু'টি ভিন্ন বিষয়। তবে ব্যবহারিক জীবনে আমরা যেরূপ বিবৃতি প্রদান করি, তা বর্ণনা হিসেবেই অধিক পরিচিত।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
পাঠ্যপুস্তকের আলোকে রাবেয়া ও রোদেলার বক্তব্য দুটির পার্থক্য বিশ্লেষ…
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর