উক্তি-১ এ যৌক্তিক সংজ্ঞায় কোন নিয়মটি লঙ্ঘিত হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উক্তি-১ এ যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়মটি লঙ্ঘিত হয়েছে। ব্যাখ্যা করা হলো-যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়মানুসারে, যে পদের সংজ্ঞা নির্দেশ করা হয় সংজ্ঞাটা সে পদ অপেক্ষা স্পষ্টতর হবে, সংজ্ঞাটা রূপকের মাধ্যমে বা দুর্বোধ্য ভাষায় ব্যক্ত করা যাবে না। এ নিয়ম লঙ্ঘন করলে রূপক বা দুর্বোধ্য সংজ্ঞা অনুপপত্তি ঘটে।যেমন: রহিম হয় সৎ ব্যক্তি। এখানে রহিম পদের সংজ্ঞা দিতে গিয়ে সৎ ব্যক্তি নামক রুপক শব্দ ব্যবহার করা হয়েছে।তেমনি উক্তি-১ এ বলা হয়েছে , সিংহ হয় বনের রাজা। এটা হলো একটা রূপক সংজ্ঞা। কারণ এখানে 'সিংহ' পদের সংজ্ঞা দিতে গিয়ে 'বনের রাজা' নামক রূপক শব্দ ব্যবহার করা হয়েছে। তাই এখানে রূপক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। কারণ কোনো পদের সংজ্ঞায় রূপক শব্দ ব্যবহার করা হলে রূপক সংজ্ঞা নামক অনুপপত্তি ঘটবে। তাই বলা যায়, উক্তি-১ এ যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়মটি লঙ্ঘিত হয়েছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উক্তি-১ এ যৌক্তিক সংজ্ঞায় কোন নিয়মটি লঙ্ঘিত হয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Chittagong · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর