দৃশ্যকল্প-২ দ্বারা নির্দেশিত বিষয়টির প্রয়োজনীয়তা যুক্তিবিদ্যার আলোকে মূল্যায়ন করো।
উত্তর: দৃশ্যকল্প-২ দ্বারা নির্দেশিত যৌক্তিক সংজ্ঞার বিষয়টির প্রয়োজনীয়তা যুক্তিবিদ্যার আলোকে মূল্যায়ন করা হলো-একটি পদের অর্থ সুস্পষ্ট ও সুনির্দিষ্টভাবে প্রকাশ করা যায় সংজ্ঞার মাধ্যমে। যুক্তির অন্তর্গত যুক্তিবাক্যে যেসব শব্দ বা পদ ব্যবহৃত হয় সংজ্ঞার মাধ্যমে সেগুলোর অর্থ সুনির্দিষ্ট ও সুস্পষ্ট হয়। কাজেই পদের সংজ্ঞা দানের প্রয়োজনীয়তা অনস্বীকার্য।আমাদের চিন্তার স্বচ্ছতা অনেকাংশে সংজ্ঞায়নের ওপর নির্ভর করে। কারণ সংজ্ঞার মাধ্যমে পদের সাধারণ ও আবশ্যিক গুণ বা বৈশিষ্ট্যসমূহ প্রকাশিত হলে তা আমাদের সুষ্ঠু চিন্তার সহায়ক হয়। পাশাপাশি বস্তুগুলো সম্বন্ধে আমাদের ধারণা সুস্পষ্ট ও সুনির্দিষ্ট করে দেয়। এর ফলে আমরা নির্ভুল সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। কারণ সঠিক সিদ্ধান্তে আসার জন্য প্রয়োজন নির্ভুল অনুমানের। আবার অনুমানের যথার্থতা নির্ভর করে পদ সম্পর্কে আমাদের জ্ঞানের ওপর। এ জ্ঞান সংজ্ঞাই দিয়ে থাকে। তাই সঠিক সংজ্ঞায়ন ছাড়া বৈজ্ঞানিক জ্ঞান অর্জন করা সম্ভব হয় না। এ কারণেই এরিস্টটল বলেছেন- সংজ্ঞাই হচ্ছে বৈজ্ঞানিক জ্ঞানের আদি ও অন্ত।পরিশেষে বলা যায়, যৌক্তিক সংজ্ঞার জ্ঞান যৌক্তিক বিভাজনের জন্য সহায়ক। কারণ কোনো শ্রেণিকে তার অধীনস্থ শ্রেণিতে বিভাজন করতে হলে তার আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ সম্পর্কে জ্ঞানের প্রয়োজন। যৌক্তিক সংজ্ঞার জ্ঞান ছাড়া কোনো শ্রেণিকে তার অন্তর্গত বিভিন্ন উপ- শ্রেণিতে যথাযথভাবে বিভক্ত করা যায় না। এসব বিবেচনায় বলা যায়, যুক্তিবিদ্যায় যৌক্তিক সংজ্ঞার প্রয়োজনীয়তা অপরিসীম।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-২ দ্বারা নির্দেশিত বিষয়টির প্রয়োজনীয়তা যুক্তিবিদ্যার আলোক…
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর