উদ্দীপকে সুমির যৌক্তিক সংজ্ঞায় কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে সুমির যৌক্তিক সংজ্ঞায় চক্রক অনুপপত্তি ঘটেছে।চক্রক অনুপপত্তি হলো এক প্রকার ভ্রান্ত সংজ্ঞা। যে সংজ্ঞায় সংজ্ঞেয় পদের সমার্থক শব্দ ব্যবহার করা হয়। এতে একই কথার পুনরুক্তি ঘটে। ফলে সংজ্ঞাটি ত্রুটিপূর্ণ হয়। যুক্তিবিদ্যায় এরূপ সংজ্ঞাকে বলা হয় চক্রক সংজ্ঞা। যেমন: 'কুমার হয় অবিবাহিত ব্যক্তি'। এখানে কুমার ও অবিবাহিত ব্যক্তি মূলত একই কথা। তাই দৃষ্টান্তটিতে চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে।উদ্দীপকের সুমি 'মানুষ' পদের সংজ্ঞা দিতে গিয়ে বলে, মানুষ হলো মনুষ্য জাতীয় জীব। এখানে সে মানুষ পদের কোনো প্রয়োজনীয় গুণ উল্লেখ করেনি। বরং মানুষের প্রতিশব্দ ব্যবহার করেছে মাত্র। সুতরাং তার সংজ্ঞাটি ত্রুটিপূর্ণ। আর এ ত্রুটিপূর্ণ সংজ্ঞাটিই হলো চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে সুমির যৌক্তিক সংজ্ঞায় কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা …
উদ্দীপক
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর