শেয়ারFacebookWhatsApp

দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-৩-এ পাঠ্যপুস্তকের যে দুটি বিষয়ের ইঙ্গিত রয়েছে তা বিশ্লেষণ করো।

উত্তর: দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এ যথাক্রমে বর্ণনা ও যৌক্তিক সংজ্ঞার দৃষ্টান্ত পরিলক্ষিত হয়। নিচে এ দুটি বিষয় পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করা হলো- যৌক্তিক সংজ্ঞার মাধ্যমে পদের অপরিহার্য অর্থ প্রকাশ করা যায়। এ কারণে আবশ্যিকভাবে সংশ্লিষ্ট পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখ করতে হয়। যেমন: 'মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন জীব'। এখানে 'মানুষ' পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখ করা হয়েছে। এ কারণে এটি মানুষ পদের সংজ্ঞা। সংজ্ঞার কোনো মাত্রাভেদ নেই। অর্থাৎ, সংজ্ঞা সবসময় একই হয়ে থাকে। এ কারণে প্রতিটি পদের সংজ্ঞা সুস্পষ্ট ও সুনির্দিষ্ট হয়।বর্ণনার ক্ষেত্রে উপলক্ষণ (Proprium) বা অবান্তর লক্ষণ (Accidens) উল্লেখ করে সংশ্লিষ্ট পদের বিবৃতি দেওয়া হয়। তাই এক্ষেত্রে পূর্ণ জাত্যর্থ উল্লেখ করা হয় না। বিখ্যাত গ্রিক দার্শনিক প্লেটো (Plato) মানুষ পদ সম্পর্কে বলেন, 'মানুষ হয় পালকবিহীন দ্বিপদী জীব। বস্তুত তিনি 'মানুষ' পদের বর্ণনা দিয়েছেন। কারণ আলোচ্য বাক্যটিতে 'মানুষ' পদের পূর্ণ জাত্যর্থ প্রকাশ পায় না। বর্ণনা সুনির্ধারিত বা সুনির্দিষ্ট নয়। এর কেবল মাত্রাভেদ আছে। তাই বর্ণনা ব্যক্তিভেদে আলাদা হয়ে থাকে।পরিশেষে বলা যায়, যৌক্তিক সংজ্ঞা একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া। কিন্তু বর্ণনা হলো লৌকিক প্রক্রিয়া। তাই উভয় বিষয় পরস্পর থেকে আলাদা ও স্বতন্ত্র।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-৩-এ পাঠ্যপুস্তকের যে দুটি বিষয়ের ইঙ্গিত রয়ে…

উদ্দীপক

দৃশ্যকল্প-১: মানুষ হয় এক প্রকার পক্ষবিহীন দ্বিপদী জীব।দৃশ্যকল্প-২: যিনি শিক্ষাদান করেন তিনিই শিক্ষক।দৃশ্যকল্প-৩: মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন জীব।

Barisal · 2021

উত্তর

কোনো পদের উপলক্ষণ বা অবান্তর লক্ষণ অথবা জাত্যর্থের অংশবিশেষ উল্লেখ করে কোনো পদকে প্রকাশ করলে তাকে বর্ণনা (Description) বলে।

উত্তর

মৌলিক গুণের অপরিহার্য অর্থ প্রকাশ করা যায় না বলে এ বিষয়ের কোনো সংজ্ঞা দেওয়া যায় না। ব্যক্তি বা বস্তুর বিভিন্ন মৌলিক গুণ রয়েছে। যেমন: তিক্ততা, মিষ্টতা, আনন্দ, বেদনা ইত্যাদি। এসব মৌলিক গুণের আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ না থাকার কারণে অপরিহার্য অর্থ প্রকাশ করা যায় না। তাই এসব পদের যৌক্তিক সংজ্ঞা দেওয়া সম্ভব নয়।

উত্তর

দৃশ্যকল্প-২ এ চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে। চক্রক সংজ্ঞা হলো এক প্রকার ত্রুটিপূর্ণ সংজ্ঞা। সাধারণত কোনো পদের যৌক্তিক সংজ্ঞায় সমার্থক শব্দ ব্যবহার করা হলে চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে। যেমন: 'দিন হয় দিবস।' এখানে 'দিবস' হলো দিনের প্রতিশব্দ বা সমার্থক শব্দ। তাই এ সংজ্ঞাটি চক্রক সংজ্ঞাজনিত দোষে দুষ্ট। দৃশ্যকল্প-২ এ শিক্ষক পদের সংজ্ঞায় বলা হয়েছে- 'যিনি শিক্ষাদান করেন তিনিই শিক্ষক।' এখানে 'শিক্ষক' ও 'যিনি শিক্ষাদান করেন' উভয়ই একই অর্থ নির্দেশ করে। অর্থাৎ, একই শব্দের পরিবর্তনগত রূপ মাত্র। এ কারণে দৃশ্যকল্প-২ এ চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে।

উত্তর

দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এ যথাক্রমে বর্ণনা ও যৌক্তিক সংজ্ঞার দৃষ্টান্ত পরিলক্ষিত হয়। নিচে এ দুটি বিষয় পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করা হলো- যৌক্তিক সংজ্ঞার মাধ্যমে পদের অপরিহার্য অর্থ প্রকাশ করা যায়। এ কারণে আবশ্যিকভাবে সংশ্লিষ্ট পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখ করতে হয়। যেমন: 'মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন জীব'। এখানে 'মানুষ' পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখ করা হয়েছে। এ কারণে এটি মানুষ পদের সংজ্ঞা। সংজ্ঞার কোনো মাত্রাভেদ নেই। অর্থাৎ, সংজ্ঞা সবসময় একই হয়ে থাকে। এ কারণে প্রতিটি পদের সংজ্ঞা সুস্পষ্ট ও সুনির্দিষ্ট হয়।বর্ণনার ক্ষেত্রে উপলক্ষণ (Proprium) বা অবান্তর লক্ষণ (Accidens) উল্লেখ করে সংশ্লিষ্ট পদের বিবৃতি দেওয়া হয়। তাই এক্ষেত্রে পূর্ণ জাত্যর্থ উল্লেখ করা হয় না। বিখ্যাত গ্রিক দার্শনিক প্লেটো (Plato) মানুষ পদ সম্পর্কে বলেন, 'মানুষ হয় পালকবিহীন দ্বিপদী জীব। বস্তুত তিনি 'মানুষ' পদের বর্ণনা দিয়েছেন। কারণ আলোচ্য বাক্যটিতে 'মানুষ' পদের পূর্ণ জাত্যর্থ প্রকাশ পায় না। বর্ণনা সুনির্ধারিত বা সুনির্দিষ্ট নয়। এর কেবল মাত্রাভেদ আছে। তাই বর্ণনা ব্যক্তিভেদে আলাদা হয়ে থাকে।পরিশেষে বলা যায়, যৌক্তিক সংজ্ঞা একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া। কিন্তু বর্ণনা হলো লৌকিক প্রক্রিয়া। তাই উভয় বিষয় পরস্পর থেকে আলাদা ও স্বতন্ত্র।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।