যুক্তিবিদ্যার আলোকে প্রমার বক্তব্য ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে প্রমার বক্তব্যে যৌক্তিক সীমাবদ্ধতার দিকটি প্রকাশ পেয়েছে। পরতম বা সর্বোচ্চ জাতির সংজ্ঞা দেওয়া যায় না। কারণ এরূপ পদের আসন্নতম জাতি থাকে না। পাশাপাশি বিশিষ্ট গুণবাচক পদ হিসেবে বিষাদ-সিন্ধু, তুষার-ধবল ইত্যাদি পদ এতো সরল ও বিশিষ্ট যে এর কোনো জাত্যর্থ পাওয়া যায় না। এছাড়াও স্বকীয় নামবাচক পদ হিসেবে নূরজাহান, সুমনা, ঢাকা প্রভৃতি পদেরও জাত্যর্থ নেই। তাই এরূপ স্বকীয় নামবাচক পদের সংজ্ঞা দেওয়া সম্ভব নয়। আমরা জানি, চরম প্রাকৃতিক গুণ (প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি, কার্যকারণ নিয়ম, মাধ্যাকর্ষণ নিয়ম ইত্যাদি) ও মৌলিক গুণের সংজ্ঞা দেওয়া যায় না। কেননা, এসব গুণের আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ উল্লেখ করা যায় না। পাশাপাশি অনন্য বিষয় হিসেবে বিধাতা, দেশ, কাল, আত্মা ইত্যাদি পদের আসন্নতম জাতি নির্ণয় করা যায় না। তাই এর সংজ্ঞা দেওয়া সম্ভব নয়।উদ্দীপকে প্রমার বক্তব্যে উল্লেখিত সেন্টমার্টিন পদটি একটি স্বকীয় নামবাচক পদ। তাই এর সংজ্ঞা দেওয়া যায় না।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
যুক্তিবিদ্যার আলোকে প্রমার বক্তব্য ব্যাখ্যা করো।
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর