শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে সূর্য সম্পর্কে কবিরের মন্তব্যে যে অনুপপত্তি ঘটেছে তা ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকে সূর্য সম্পর্কে কবিরের মন্তব্যে চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে।চক্রক সংজ্ঞা হলো এক প্রকারের ত্রুটিপূর্ণ সংজ্ঞা। সাধারণত কোনো পদের যৌক্তিক সংজ্ঞায় সমার্থক শব্দ ব্যবহার করা হলে চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে। যেমন: 'দিন হয় দিবস।' এখানে 'দিবস' হলো দিনের প্রতিশব্দ বা সমার্থক শব্দ। তাই এ সংজ্ঞাটি চক্রক সংজ্ঞাজনিত দোষে দুষ্ট। উদ্দীপকে সূর্য সম্পর্কে কবির বলেছে, সূর্য হলো রবি। এখানে 'সূর্য' পদের সমার্থক শব্দ হলো 'রবি'। অর্থাৎ একই শব্দের পরিবর্তিত রূপ মাত্র। এ কারণে কবিরের মন্তব্যে চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে সূর্য সম্পর্কে কবিরের মন্তব্যে যে অনুপপত্তি ঘটেছে তা ব্যাখ…

উদ্দীপক

শীতের সকালে রুবেল ও কবির তাদের ঘরের বারান্দায় বসে রোদ পোহাচ্ছিল। সূর্যের তাপ তারা উপভোগ করছিল। কথা প্রসঙ্গে রুবেল কবিরকে বলল, সূর্য কী? কবির বলল, সূর্য হলো রবি। রুবেল বলল, তোমার কথা ঠিক নয়। সূর্য হলো এক প্রকার জ্বলন্ত নক্ষত্র, যার আলোয় পৃথিবী আলোকিত।

Comilla · 2019

উত্তর

কোনো পদের পূর্ণ জাত্যর্থের সুস্পষ্ট বিবৃতিই হলো যৌক্তিক সংজ্ঞা।

উত্তর

যুক্তিবিদ্যায় ব্যবহৃত পদের অর্থ সুস্পষ্ট, সুনির্দিষ্ট এবং যথার্থভাবে প্রকাশ করার জন্য যৌক্তিক সংজ্ঞা অপরিহার্য। যৌক্তিক সংজ্ঞার মাধ্যমে পদের অর্থকে সুস্পষ্ট ও সুনির্দিষ্টভাবে উপস্থাপন করা যায়। এর পাশাপাশি একটি পদকে অন্য পদ থেকে আলাদা করা যায়। এতে পদটির স্বতন্ত্র অর্থ প্রকাশ পায়। ফলে প্রকল্প প্রণয়ন, অনুমান গঠন, পদের শ্রেণিকরণ, ব্যাখ্যা ইত্যাদি ক্ষেত্রে বিশেষ সুবিধা লাভ করা যায়। তাই যুক্তিবিদ্যায় যৌক্তিক সংজ্ঞার প্রয়োজনীয়তা অপরিসীম।

উত্তর

উদ্দীপকে সূর্য সম্পর্কে কবিরের মন্তব্যে চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে।চক্রক সংজ্ঞা হলো এক প্রকারের ত্রুটিপূর্ণ সংজ্ঞা। সাধারণত কোনো পদের যৌক্তিক সংজ্ঞায় সমার্থক শব্দ ব্যবহার করা হলে চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে। যেমন: 'দিন হয় দিবস।' এখানে 'দিবস' হলো দিনের প্রতিশব্দ বা সমার্থক শব্দ। তাই এ সংজ্ঞাটি চক্রক সংজ্ঞাজনিত দোষে দুষ্ট। উদ্দীপকে সূর্য সম্পর্কে কবির বলেছে, সূর্য হলো রবি। এখানে 'সূর্য' পদের সমার্থক শব্দ হলো 'রবি'। অর্থাৎ একই শব্দের পরিবর্তিত রূপ মাত্র। এ কারণে কবিরের মন্তব্যে চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে।

উত্তর

উদ্দীপকে রুবেল সূর্যের যে সংজ্ঞা প্রদান করেছে তা সংজ্ঞা না বলে বর্ণনা বলাই যুক্তিযুক্ত। নিচে এর যৌক্তিকতা বিশ্লেষণ করা হলো-কোনো পদের উপলক্ষণ বা অবান্তর লক্ষণ অথবা জাত্যর্থের অংশবিশেষ একসাথে উল্লেখ করাকে বলে বর্ণনা। বর্ণনায় শুধু পদের বিবৃতি দেওয়া হয়। যেমন-উদ্দীপকে রুবেল সূর্য সম্পর্কে বলেছে, সূর্য হলো এক প্রকার জ্বলন্ত নক্ষত্র, যার আলোয় পৃথিবী আলোকিত। এখানে সে সূর্য পদের বিবৃতি দিয়েছে, সংজ্ঞা নয়। কারণ যৌক্তিক সংজ্ঞায় পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখ করতে হয়। মূল পদের অতিরিক্ত জাত্যর্থ প্রকাশের কোনো সুযোগ নেই।বর্ণনার ক্ষেত্রে উপলক্ষণ (Proprium or Property) ও অবান্তর লক্ষণ (Accidens) উল্লেখ করা হয়। এ কারণে এমন অনেক পদ বা বিষয় রয়েছে যার বর্ণনা দেওয়া গেলেও সংজ্ঞা দেওয়া যায় না। যেমন- দ্রব্য, টাকা, সততা ইত্যাদি। অপরদিকে, সংজ্ঞার ক্ষেত্রে জাত্যর্থ ছাড়া অন্যকোনো গুণ উল্লেখ করা হয় না। অর্থাৎ সংজ্ঞায় অবান্তর গুণ আরোপ করা যায় না। এ কারণে যেসব পদের সংজ্ঞা দেওয়া যায়, সেসব পদের বর্ণনাও দেওয়া সম্ভব। এ কারণে উদ্দীপকের রুবেলের বক্তব্য বর্ণনা বলাই শ্রেয়।পরিশেষে বলা যায়, যৌক্তিক সংজ্ঞা ও বর্ণনা দু'টি ভিন্ন বিষয়। তবে ব্যবহারিক জীবনে আমরা যেরূপ বিবৃতি প্রদান করি তা বর্ণনা হিসেবেই অধিক পরিচিত। এ কারণেই রুবেল সূর্যের যে সংজ্ঞা প্রদান করেছে তা সংজ্ঞা না বলে বর্ণনা বলাই যুক্তিযুক্ত।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।