শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে সিংহ সম্পর্কে শামীমের ধারণায় কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকে সিংহ সম্পর্কে শামীমের ধারণায় রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে।কোনো পদের সংজ্ঞায় রূপক ভাষা ব্যবহার করা হলে যে অনুপপত্তি ঘটে তাকে রূপক সংজ্ঞা বলে। যেমন- দার্শনিকরা হলেন আলোর মতো। এখানে দার্শনিকদের সাথে আলোর তুলনা করা হয়েছে। এই আলোর বিষয়টি দার্শনিক পদের রূপক অর্থমাত্র। এ কারণে দৃষ্টান্তটিতে রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে।উদ্দীপকের শামীম বলেছে- সিংহ হয় পশুর রাজা। এখানে সিংহের সংজ্ঞায় 'পশুর রাজা' নামক রূপকের আশ্রয় নেওয়া হয়েছে। এ কারণে রূপক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে সিংহ সম্পর্কে শামীমের ধারণায় কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? ব্…

উদ্দীপক

শামীম ও সুমন জমজ দু'ভাই। তারা তাদের বাবার সঙ্গে ঢাকা চিড়িয়াখানায় গিয়ে সিংহ দেখল। বাবা প্রথমে শামীমকে জিজ্ঞেস করলেন, "সিংহ সম্পর্কে তোমার ধারণা কী?" উত্তরে শামীম বললো, "সিংহ হচ্ছে পশুর রাজা।" এরপর বাবা সুমনের ধারণা জানতে চাইল। সুমন বললো, "সিংহ হলো প্রচণ্ডমত্ত কেশরীসম্পন্ন চতুষ্পদ দেহধারী আত্মা।" বাবা বললো, "সিংহ সম্পর্কে তোমাদের দু'জনের বক্তব্য অতিরঞ্জিত।"

Dinajpur · 2019

উত্তর

কোনো পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখের মাধ্যমে পদটিকে সহজ, সরল ও স্পষ্টভাবে প্রকাশ করাকে যৌক্তিক সংজ্ঞা বলে।

উত্তর

কোনো পদের সংজ্ঞায় যথাযথ নিয়ম অনুসরণ না করার কারণে অনুপপত্তি ঘটে। যৌক্তিক সংজ্ঞার মাধ্যমে পদের অপরিহার্য অর্থ প্রকাশ করা হয়। এজন্য কোনো পদের সংজ্ঞা প্রদানের ক্ষেত্রে কিছু বিধি-বিধান মেনে চলতে হয়, যা যৌক্তিক সংজ্ঞার নিয়মাবলি নামে পরিচিত। কোনো জাতি বা শ্রেণিবাচক পদের সংজ্ঞা প্রদান করতে হলে এই নিয়মগুলো অবশ্যই পালন করতে হয়। সংজ্ঞার নিয়মাবলি পালন না করলে অনুপপত্তি বা ভ্রান্তি ঘটে।

উত্তর

উদ্দীপকে সিংহ সম্পর্কে শামীমের ধারণায় রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে।কোনো পদের সংজ্ঞায় রূপক ভাষা ব্যবহার করা হলে যে অনুপপত্তি ঘটে তাকে রূপক সংজ্ঞা বলে। যেমন- দার্শনিকরা হলেন আলোর মতো। এখানে দার্শনিকদের সাথে আলোর তুলনা করা হয়েছে। এই আলোর বিষয়টি দার্শনিক পদের রূপক অর্থমাত্র। এ কারণে দৃষ্টান্তটিতে রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে।উদ্দীপকের শামীম বলেছে- সিংহ হয় পশুর রাজা। এখানে সিংহের সংজ্ঞায় 'পশুর রাজা' নামক রূপকের আশ্রয় নেওয়া হয়েছে। এ কারণে রূপক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে।

উত্তর

উদ্দীপকে শামীম ও সুমনের বক্তব্যে যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়মের লঙ্ঘন ঘটেছে।যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়মানুসারে 'যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদটি থেকে সংজ্ঞাটি স্পষ্টতর হতে হবে; সংজ্ঞায় কোনো রূপক বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করা যাবে না।' সংজ্ঞাদানের এ নিয়মটি লঙ্ঘন করে রূপক বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করলে রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি বা দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটবে।উদ্দীপকে বর্ণিত ঘটনায়, সিংহ পদের সংজ্ঞায় শামীম বলে, "সিংহ হচ্ছে পশুর রাজা।" এরপর সুমন বলে, "সিংহ হলো প্রচণ্ড মত্ত কেশরীসম্পন্ন চতুষ্পদ দেহধারী আত্মা।" অর্থাৎ, শামীম রূপক ভাষায় এবং সুমন দুর্বোধ্য ভাষায় সিংহ পদের সংজ্ঞা দিয়েছে। এ কারণে তাদের সংজ্ঞায় রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি এবং দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে। যা সুস্পষ্টভাবে যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়মের লঙ্ঘন।তাই বলা যায়, কোনো পদের সংজ্ঞায় রূপক বা দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি এড়াতে যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়ম অনুসরণ করতে হবে।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।