শেয়ারFacebookWhatsApp

যৌক্তিক সংজ্ঞার আলোকে দৃশ্যকল্প-১ ও ২-এর পার্থক্য আলোচনা কর।

উত্তর: 'দৃশ্যকল্প-১' ও 'দৃশ্যকল্প-২'-এর মাধ্যমে যথাক্রমে বর্ণনা ও সংজ্ঞা নির্দেশিত হয়েছে। এ দুটি বিষয়ের মধ্যে পার্থক্য নিচে বিশ্লেষণ করা হলো-'দৃশ্যকল্প-১'-এ একটি বিষয়ের বিভিন্ন বৈশিষ্ট্য উল্লেখ করে পদটিকে উপস্থাপন করা হয়েছে। তাই 'দৃশ্যকল্প-১'-এর মাধ্যমে বর্ণনা।নির্দেশিত হয়েছে। বর্ণনায় একটি পদের পূর্ণ জাত্যর্থের পরিবর্তে আংশিক জাত্যর্থ প্রকাশিত হয়। তাই বর্ণনার মাধ্যমে একটি পদের প্রকৃত অর্থ জানা যায় না। বর্ণনার কোনো নির্দিষ্ট নিয়ম নেই। তাই সকল পদের বর্ণনা প্রদান করা যায়। এদিক থেকে সংজ্ঞার চেয়ে বর্ণনার পরিধি ব্যাপক। বর্ণনার ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম নেই বিধায় এখানে অনুপপত্তির কোনো সম্ভাবনা নেই। যেসব ক্ষেত্রে পদের সংজ্ঞা প্রদান করা যায় না সেসব ক্ষেত্রে পদের বর্ণনার আশ্রয় নিতে হয়।অন্যদিকে 'দৃশ্যকল্প-২'-এ 'দেশপ্রেমিক' পদকে সুনির্দিষ্ট ও সুস্পষ্টভাবে উপস্থাপন করা হয়েছে। তাই 'দৃশ্যকল্প-২'-এর মাধ্যমে সংজ্ঞা নির্দেশিত হয়েছে। সংজ্ঞার মাধ্যমে একটি পদের প্রকৃত অর্থ জানা যায়। সংজ্ঞার সুনির্দিষ্ট নিয়ম রয়েছে। এসব নিয়ম অমান্য করলে অনুপপত্তি ঘটে। সংজ্ঞার ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে হয় বিধায় সংজ্ঞা সবসময় একই হয়ে থাকে। সংজ্ঞায় সংজ্ঞেয় ও সংজ্ঞার্থপদ পরস্পর সমীকরণের মতো। তাই সংজ্ঞা বৈজ্ঞানিক মূল্যে মূল্যমান। তবে সকল পদের সংজ্ঞা দেওয়া যায় না। এদিক থেকে বর্ণনার চেয়ে সংজ্ঞার পরিধি সীমিত। সংজ্ঞা যথার্থ জ্ঞান অর্জনের জন্য গুরুত্বপূর্ণ বিষয়।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

যৌক্তিক সংজ্ঞার আলোকে দৃশ্যকল্প-১ ও ২-এর পার্থক্য আলোচনা কর।

উদ্দীপক

দৃশ্যকল্প-১: চিতাবাঘ হলো হিংস্র, ক্ষিপ্র ও বিড়াল প্রজাতির প্রাণী। এদের গায়ে ফোঁটা ফোঁটা দাগ আছে। এরা সাঁতার কাটতে পারে।দৃশ্যকল্প-২: দেশপ্রেমিক হন দেশপ্রেম বোধসম্পন্ন মানুষ।

Sylhet · 2021

উত্তর

যে পদের সংজ্ঞা দেওয়া হয় তাকে সঙ্গেয় পদ বলে।

উত্তর

কোনো পদের সংজ্ঞা প্রদানের ক্ষেত্রে পদটির আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ উল্লেখ করতে হয়। 'সৌন্দর্য' একটি গুণবাচক পদ। অর্থাৎ এটি একটি মৌলিক গুণ। তাই 'সৌন্দর্য' পদটির জাতি ও বিভেদক লক্ষণ উল্লেখ করা যায় না। সৌন্দর্য পদের সংজ্ঞায় পদটির আসন্নতম জাতি ও বিভেদক লক্ষ্মণ করা থাকেনা। এ কারণে 'সৌন্দর্য' পদটির সংজ্ঞাদান সম্ভব নয়।

উত্তর

'দৃশ্যকল্প-১'-এর মাধ্যমে বর্ণনার বিষয়টি নির্দেশ করেছে। নিচে তা ব্যাখ্যা করা হলো- কোনো একটি পদকে যেভাবে বর্ণনা করা হয় এখানে সেভাবে 'চিতাবাঘ'কে বর্ণনা করা হয়েছে। বর্ণনার মাধ্যমে কোনো একটি পদের জাত্যর্থের অংশবিশেষ উল্লেখের মাধ্যমে পদটিকে প্রকাশ করা হয়। অর্থাৎ বর্ণনায় কোনো একটি পদের বিভিন্ন বৈশিষ্ট্য উল্লেখের মাধ্যমে পদটিকে স্পষ্টভাবে প্রকাশ করা হয়। উদ্দীপকে 'দৃশ্যকল্প-১'-এ 'চিতাবাঘ'-এর বিভিন্ন বৈশিষ্ট্য উল্লেখের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। তাই 'দৃশ্যকল্প-১'-এর মাধ্যমে বর্ণনার বিষয়টি নির্দেশিত হয়েছে। বর্ণনার কোনো সুনির্দিষ্ট নিয়ম- নেই। তাই বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে একটি পদকে বর্ণনা করতে পারে। এক্ষেত্রে অনুপপত্তির কোনো সম্ভাবনা থাকে না। তবে বর্ণনার মাধ্যমে একটি পদ সম্পর্কে ধারণা লাভ করা গেলেও এর মাধ্যমে আমরা একটি পদের প্রকৃত অর্থ জানতে পারি না। সাধারণ মানুষ বিভিন্ন ক্ষেত্রে বর্ণনার আশ্রয় গ্রহণ করে থাকে। এছাড়া যেসব ক্ষেত্রে সংজ্ঞা প্রদান করা যায় না, সেসব ক্ষেত্রে বর্ণনার আশ্রয় গ্রহণ করতে হয়।

উত্তর

'দৃশ্যকল্প-১' ও 'দৃশ্যকল্প-২'-এর মাধ্যমে যথাক্রমে বর্ণনা ও সংজ্ঞা নির্দেশিত হয়েছে। এ দুটি বিষয়ের মধ্যে পার্থক্য নিচে বিশ্লেষণ করা হলো-'দৃশ্যকল্প-১'-এ একটি বিষয়ের বিভিন্ন বৈশিষ্ট্য উল্লেখ করে পদটিকে উপস্থাপন করা হয়েছে। তাই 'দৃশ্যকল্প-১'-এর মাধ্যমে বর্ণনা।নির্দেশিত হয়েছে। বর্ণনায় একটি পদের পূর্ণ জাত্যর্থের পরিবর্তে আংশিক জাত্যর্থ প্রকাশিত হয়। তাই বর্ণনার মাধ্যমে একটি পদের প্রকৃত অর্থ জানা যায় না। বর্ণনার কোনো নির্দিষ্ট নিয়ম নেই। তাই সকল পদের বর্ণনা প্রদান করা যায়। এদিক থেকে সংজ্ঞার চেয়ে বর্ণনার পরিধি ব্যাপক। বর্ণনার ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম নেই বিধায় এখানে অনুপপত্তির কোনো সম্ভাবনা নেই। যেসব ক্ষেত্রে পদের সংজ্ঞা প্রদান করা যায় না সেসব ক্ষেত্রে পদের বর্ণনার আশ্রয় নিতে হয়।অন্যদিকে 'দৃশ্যকল্প-২'-এ 'দেশপ্রেমিক' পদকে সুনির্দিষ্ট ও সুস্পষ্টভাবে উপস্থাপন করা হয়েছে। তাই 'দৃশ্যকল্প-২'-এর মাধ্যমে সংজ্ঞা নির্দেশিত হয়েছে। সংজ্ঞার মাধ্যমে একটি পদের প্রকৃত অর্থ জানা যায়। সংজ্ঞার সুনির্দিষ্ট নিয়ম রয়েছে। এসব নিয়ম অমান্য করলে অনুপপত্তি ঘটে। সংজ্ঞার ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে হয় বিধায় সংজ্ঞা সবসময় একই হয়ে থাকে। সংজ্ঞায় সংজ্ঞেয় ও সংজ্ঞার্থপদ পরস্পর সমীকরণের মতো। তাই সংজ্ঞা বৈজ্ঞানিক মূল্যে মূল্যমান। তবে সকল পদের সংজ্ঞা দেওয়া যায় না। এদিক থেকে বর্ণনার চেয়ে সংজ্ঞার পরিধি সীমিত। সংজ্ঞা যথার্থ জ্ঞান অর্জনের জন্য গুরুত্বপূর্ণ বিষয়।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।